চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়কে গুলি করে হত্যার হৃদয়বিদারক দৃশ্য ট্রাইব্যুনালে

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
6:40 অপরাহ্ন 13, অক্টোবর 2025
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের একজন যুবক সানগ্লাস পরে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়কে গুলি করে হত্যার হৃদয়বিদারক দৃশ্য ট্রাইব্যুনালে

পড়ালেখার পাশাপাশি অটোরিকশা চালানো একাদশ শ্রেণির শিক্ষার্থী হৃদয়কে গুলি করে হত্যার হৃদয়বিদারক দৃশ্য ফুটে উঠলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সোমবার ১৩ অক্টোবর, হৃদয়কে গুলি করার ভিডিওটি  আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলা প্রসিকিউসন পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রদর্শন করা হয়।

হৃদয়কে গুলি করার হৃদয়বিদারক ভিডিওটিতে দেখা যায়, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকায় বিজয় মিছিল বের করেন ছাত্র-জনতা। আর এ মিছিলে অংশ নেন হৃদয়। মুহূর্তেই ছাত্র-জনতার ওপর গুলি ছুড়তে থাকে পুলিশ। জীবন বাঁচাতে সবাই আশ্রয় নেন নিরাপদ স্থানে। কিন্তু হৃদয়কে ধরে আনেন কয়েকজন পুলিশ সদস্য। ঘিরে রাখা হয় তাকে। একপর্যায়ে বড় লাঠি নিয়ে একজন আঘাত করতে এগিয়ে আসতেই আরেকজন এই কলেজ ছাত্রকে চড় মারেন। হঠাৎ কিছু বুঝে না উঠতেই হৃদয়কে পেছন থেকে গুলি করেন কনস্টেবল আকরাম। আর এতেই প্রাণ হারান তিনি।

হৃদয়ের বিষয়ে ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, কলেজছাত্র হৃদয়ের লাশটি রাতের আঁধারে গাজীপুরের কড্ডা নদীতে ফেলে দেয় পুলিশ। শহীদ হৃদয়কে কাছ থেকে গুলি করেন কোনাবাড়ী থানার কনস্টেবল আকরাম। এ ব্যপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই কনস্টেবল।

চিফ প্রসিকিউটর তাজুল বলেন, পরবর্তীতে তদন্ত সংস্থা শহীদ হৃদয়ের লাশের সন্ধানে কড্ডা নদীতে ডুবুরি নামিয়ে খোঁজা হয়েছিল। কিন্তু নদীটি প্রচণ্ড খরস্রোতা হওয়ায় লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে লাশ না পেলেও হৃদয়কে গুলি করা পুলিশ কনস্টেবল আকরাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

একাদশ শ্রেণির শিক্ষার্থী ২০ বছর বয়সী হৃদয় পড়ালেখার পাশাপাশি কোনাবাড়ীতে অটোরিকশা চালাতেন। তার বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর গ্রামে।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালগণঅভ্যুত্থানবিচারপতি গোলাম মর্তুজা মজুমদার
Previous Post

অনাস্থা ভোটের ঝুঁকিতেও পদত্যাগে অস্বীকৃতি ফরাসি প্রেসিডেন্টের

Next Post

কারামুক্ত ‘লগে আছি ডট কম’ এর এমডি!

Next Post
একটি গ্রুপের মানুষ একটি ব্যক্তির সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কারামুক্ত ‘লগে আছি ডট কম’ এর এমডি!

তালেবান মন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী সাংবাদিকদের নিয়ে তালেবান মন্ত্রীর সংবাদ সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT