চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 পূর্বাহ্ন 01, জুলাই 2025
in আদালত
A A
শেখ হাসিনা আদালতে উপস্থিত, বিচারক ও আইনজীবী পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে আজ মঙ্গলবার (১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে।

প্রসিকিউশন জানিয়েছে, আদালতের অনুমতি সাপেক্ষে এ মামলার শুনানি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে।

মামলার আসামি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন, তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গ্রহণ করেছে। এর মধ্যে আছে—গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে হত্যার উসকানি দেয়া, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়া এবং সহিংসতা ছড়ানোর পরিকল্পনা করা।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক। তাদের এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু তারা সাড়া না দেয়ায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে ঢাকার একটি বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেনকে নিয়োগ দিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং সেদিনই ভারতে চলে যান। এরপর থেকে তাঁর সরকারের বহু নেতা-কর্মী পলাতক রয়েছেন। অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং তাঁদের বিরুদ্ধেও একাধিক মামলা চলছে।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালজুলাই গণঅভ্যুত্থান বার্ষিকীমানবতাবিরোধী অপরাধশুনানি আজশেখ হাসিনা
Previous Post

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

Next Post

সারাদেশে ব্যাংক লেনদেন বন্ধ

Next Post
বাংলাদেশ ব্যাংকের লোগো, ব্যাংকিং ও অর্থনৈতিক সংস্থার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে ব্যাংক লেনদেন বন্ধ

নির্বাচনী পতাকা হাতে ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাসব্যাপী এনসিপির কর্মসূচি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT