চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত অর্থবছরের তুলনায় স্বাস্থ্য বাজেট কম বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 15, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
স্বাস্থ্য বাজেট কমে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত অর্থবছরের তুলনায় স্বাস্থ্য বাজেট কম বেড়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা আশা করি বাজেট গত বছরের মত বা তার চেযে বেশি হওয়া উচিৎ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত “কেমন হলো স্বাস্থ্যবাজেট ২০২২-২৩” শীর্ষক গোলটেবিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার কারণে অনেক কাজ গত বছর করতে পারিনি এবার তা করার আশা করছি। হেলথের ব্লক ফান্ড করোনার জন্য গত বছর দশ হাজার কোটি টাকা ছিলো এবার তা কমে পাঁচ হাজার কোটি টাকা। টোটাল হেলথের বাজেট হবে ৪০ হাজার কোটি টাকা কারণ অন্যান্য মন্ত্রণালয়ও হেলথের কাজ করে৷

তিনি বলেন, এ বছরের বাজেটে নতুন কোন ট্যাক্স ধরা হয়নি যা সাধারণ মানুষকে কষ্ট দিবে। অন্যান্য মন্ত্রণালয়ে বাজেট কিছুটা কমেছে। কিন্তু শিক্ষা- স্বাস্থ্যে বাজেট কমেনি। স্বাস্থ্যে যে ইমপোর্ট করা হয় সেগুলো গবেষণায় গুরুত্ব দেয়া হয়েছে সেখানে ১০০ কোটি টাকা রাখা হয়েছে। অসংক্রামক রোগ যাতে নিযন্ত্রণে থাকে সেজন্য বাজেটেও জোর দেয়ার কথা বলা হয়েছে। ভ্যাকসিন দেশে উৎপাদনের ওপর জোর দেয়া হয়েছে, যাতে ভ্যাকসিন প্রয়োজন হলে দেশেই পাওয়া যায়।

মন্ত্রী বলেন, অন্যান্য মন্ত্রণালয়ের চেয়ে বাজেট ইমপ্রিমেন্টেশনে পিছিয়ে, এটা মানি তবে তার পিছনে কারণ আছে। বেশিরভাগ কাজ পিডব্লিউটিএ করে যা অন্য মন্ত্রণালয়। যা দেরি হয়। বৈদেশিক মুদ্রা।চারটি মেডিকেল কলেজের কাজ করতো দেরি হয়েছে।

প্রতিটা ক্রয়ের জন্য ফিন্যান্স মিনিস্ট্রিতে যেতে হয় ফাইল পাশ করতে। জনবল সংকট ও অভিজ্ঞতার ঘাটতি আছে। টেন্ডার অনুমোদনের প্রেসেসগুলো লেনদি। রড সিমেন্টের দাম বাড়লে কন্ট্রাক্টর কাজ স্লো করে। সব সক্ষমতার ঘাটতি নয় পারিপাশ্বিক অবস্থার কারণেও দেরি হয়। যে বাজেট দিয়েছে তা যদি সঠিকভাবে ব্যয় করতে পারি, প্ল্যানিং ঠিক মত করতে পারি, ঠিক সময়ে বাজেট ছাড় করতে পারি।

জাহিদ মালেক বলেন, করোনা নিযন্ত্রণে আছে, কিছুটা বাড়তির দিকে তাই আমাদের সজাক থাকতে হবে। আউট অব পকেট এক্সপেন্ডিচার যাতে কমে সেদিকে জোর দিতে হবে। কোভিড মোকাবেলায় সারা বছর টিকার কাজ করেছে সে ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয় করেছে। স্বাস্থ্যসেবার সিসাটেম আরো ইমপ্রুভ করতে হবে, যেটার কাজ আমরা হাতে নিয়েছি৷ স্বাস্থ্য সেবা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে নয়।

মন্ত্রী বলেন, বাজেটে পলিথিনের ওপর নিষেধাজ্ঞা নাই। পলিথিন মাটিতে মেশেনা। পলিথিন নিষিদ্ধ হওয়া উচিৎ না হলে হাই ট্যাক্স আরোপ করা উচিৎ। তামাকের ওপর হাই ট্যাক্স আরোপ করা উচিৎ। তামাক থেকে যা আয় হয় তা থেকে চিকিৎসায় তারচেয়ে বেশি খরচ হয়।

Tags: স্বাস্থ্য বাজেটস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

তিমির ‍মুখের ভেতর থেকে ফিরে আসার গল্প

Next Post

ভারতে খেলাধুলায় বিদেশি দলকে সমর্থন করা যাবে?

Next Post
ভারতের খেলাধুলায় বিদেশি দলকে সমর্থন করছে ভারতীয় দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে খেলাধুলায় বিদেশি দলকে সমর্থন করা যাবে?

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ চলচ্চিত্রের সরকারি অনুদান ১২ কোটি ১৫ লাখ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT