চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্যের প্রতি গুরুত্বারোপের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 29, নভেম্বর 2022
in - সেমি লিড, নারী, বাংলাদেশ
A A
গার্মেন্টস কর্মীরা কাজের সময় মাস্ক পরে স্বাস্থ্য সচেতনতা দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের চল্লিশ লাখ গার্মেন্টস কর্মীর দুই-তৃতীয়াংশই নারী, এই নারী কর্মীদের হাত ধরেই বছরে ৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। কিন্তু যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে তাদের যথেষ্ট জ্ঞান নেই। তাই গার্মেন্টস কর্মীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ করার লক্ষ্যে সর্বাধুনিক জ্ঞানের সংকলন, প্রচার ও চর্চা শুরু করতে হবে।

মঙ্গলবার ২৯ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এ কমপ্রিহেনসিভ অ্যাপ্রোচ টু এসআরএইচআর’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল। এতে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু।

সাইফুল হাসান বাদল বলেন, একটি উদ্ভাবনী উপায়ে গার্মেন্টস কর্মীদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারগুলোকে মোকাবেলা করার জন্য প্রমাণভিত্তিক গবেষণার ওপর ভিত্তি করে একটি দুর্দান্ত কাজ করেছে এই স্টিচ প্রকল্পটি। গার্মেন্টস কর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের গৌরবপূর্ণ দায়িত্ব, বিশেষ করে তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারগুলো। আমাদের এমন যত্নশীল এবং মানবিক পরিবেশ প্রদান করতে হবে যাতে তাদের উত্পাদনশীলতা আরও বেড়ে যায়। আমি সংশ্লিষ্ট সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থাকে অনুরোধ করছি এই ধরনের অন্তর্ভুক্তিমূলক এবং সামগ্রিক উদ্যোগে ক্রমাগত সহায়তা দেওয়ার জন্য।

গার্মেন্টসের নারী কর্মীদের জন্য এমন কার্যকরী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শাহান আরা বানু বলেন, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে আমাদের গার্মেন্টেসের নারীরা যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতন হতে পারে। এবং তারা যাতে সব ধরনের যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার থাকে।

সেমিনারে আরও বক্তব্য দেন ভ্রাইয়ে ইউনিভার্সিটি আমস্টারডাম-এর স্টিচ প্রকল্প পরিচালক ড. এলেন বা’ল; আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার-এর ফোকাল পার্সন (স্টিচ)- লায়লা করিম; আদিবাসী জনগণ উন্নয়ন পরিষেবা (আইপিডিএস)-এর সভাপতি সঞ্জীব দ্রং; ভ্রাইয়ে ইউনিভার্সিটি আমস্টারডাম এসটিআইটসিএইচ (স্টিচ) প্রকল্প ম্যানেজার এস্থার ডেন হার্টঘ সহ আরও অনেকে।

স্টিচ প্রকল্পে ভ্রাইয়ে ইউনিভার্সিটি আমস্টারডাম- এর সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, রেডঅরেঞ্জ কমিউনিকেশনস, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং আইপিডিএস একসাথে কাজ করেছে এবং একটি পাঠ্যক্রম তৈরি করেছে। সেই সাথে তৈরি পোশাক শিল্পে কর্মরত মহিলা কর্মীদের জন্য প্রশিক্ষণ টুলকিট তৈরি করা হয়েছে। এই সেমিনারে ডিজিএফপি-এর দু’টি মডিউল, এএসডিসি-এর একটি মডিউল এবং আইপিডিএস-এর একটি মডিউল উদ্বোধন করা হয়েছে৷

Previous Post

কোচের সঙ্গে ঝগড়া করে বিশ্বকাপ শেষ

Next Post

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩

Next Post
ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আজ মৃত্যু ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT