চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার: ডা. জুবাইদা রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 07, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডা. জুবাইদা রহমান স্বাস্থ্য বিষয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যসেবাকে সবার জন্য মৌলিক মানবাধিকার হিসেবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর অবহেলা ও জবাবদিহিতার অভাবের মুখোমুখি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ আয়োজিত ‘স্বাস্থ্য উদ্যোক্তা’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, অসুস্থতা বাংলাদেশের দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ। বর্তমানে দেশের মানুষকে স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকেই বহন করতে হয়। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে চিকিৎসার বিল পরিশোধ করতে গিয়ে কোনো মানুষ আর্থিকভাবে ধ্বংস হয়ে যাবে না।

তিনি আরও বলেন, প্রতিটি নাগরিকের দোরগোড়ায় মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান অসংক্রামক রোগের বিস্তার এবং জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তরুণদের ডিজিটাল দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি নৈতিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

Tags: জিয়াউর রহমান ফাউন্ডেশনডা. জুবাইদা রহমানভাইস প্রেসিডেন্টস্বাস্থ্যসেবা
Previous Post

দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত বাবা

Next Post

ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যক্রমকে গতিশীল করা হচ্ছে

Next Post
ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যক্রমের উপর বিশেষ সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যক্রমকে গতিশীল করা হচ্ছে

কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে লাখো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে লাখো মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT