চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য বাজেট দেয়া উচিত: ইনু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:43 অপরাহ্ন 16, জুন 2022
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশের সংসদ সদস্যরা অনলাইনে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন: সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা করে ঐ পরিকল্পনা অনুসারে প্রতিটি বছরের স্বাস্থ্য বাজেট দেওয়া উচিত।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ হেলথ ওয়াচ, ব্র্যাক জেমস পি. গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘বাজেট ২০২২-২৩-এ স্বাস্থ্য খাতে বরাদ্দের পর্যালোচনা’ শীর্ষক অনলাইন জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংলাপে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, এজন্য একটি পথনকশা তৈরি করতে হবে। সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সংসদ সদস্য ড. প্রাণ গোপাল দত্ত এবং ৪৮ নম্বর মহিলা আসনের সংসদ সদস্য লুৎফুন নেসা খান।

স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন দুটোই বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। সংলাপে স্বাস্থ্য বাজেট প্রেক্ষাপট আলোচনায় তিনি বলেন, ‘আমরা সব সময় মনে করি, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ হচ্ছে মানুষের ওপর বিনিয়োগ। মানুষের উপরে বিনিয়োগ আরও বেশি করে দীর্ঘমেয়াদে একটি উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে আমাদের মানব শক্তির উন্নয়ন করতে পারে।’

সকলের জন্য সুলভে মান সম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বীমার বিকল্প নেই বলে জানান ড. প্রাণ গোপাল দত্ত এমপি। তিনি মনে করেন যতো তাড়াতাড়ি সম্ভব সার্বজনীন স্বাস্থ্য বীমা নিয়ে পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া জরুরি।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর ও অভিমত পর্বে অংশ নেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আসা জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ, কর্মকর্তা এবং অন্যান্য অংশীজন। তাদের আলোচনায় জাতীয় বাজেটে অসংক্রামক রোগ প্রতিরোধে বরাদ্দের অপ্রতুলতা, নগরাঞ্চলে সরকারি স্বাস্থ্যসেবার অপ্রাপ্যতা, স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের প্রশাসনিক ও হিসাব ব্যবস্থাপনার প্রশিক্ষণের অভাবের বিষয়গুলো উঠে আসে।

আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের থিমেটিক গ্রপের সভাপতি অধ্যাপক ড. রুমানা হক এবং সংলাপ সঞ্চালনা করেন উন্নয়ন সমন্বয়ের সমন্বয়কারী জাহিদ রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন উন্নয়ন সমন্বয়ের সিনিয়র প্রকল্প সমন্বয়কারী শাহীন উল আলম।

Tags: স্বাস্থ্য বাজেটহাসানুল হক ইনু
Previous Post

পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংক ক্ষমা চাইলে তা লজ্জার হবে না: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

সকল নাগরিককে জনশুমারিতে অংশগ্রহণ করতে স্পিকারের আহ্বান

Next Post
সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্পিকার সাক্ষাৎ, জনশুমারিতে অংশগ্রহণের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

সকল নাগরিককে জনশুমারিতে অংশগ্রহণ করতে স্পিকারের আহ্বান

পদ্মা সেতুর দৃশ্য, রাতে আলোকসজ্জা সহ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু উদ্বোধন: নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT