চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গি হামলা থেকে বাঁচতে গায়ে রক্ত মেখে শুয়ে ছিলাম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 20, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নিরাপত্তা পরিস্থিতি ও নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উগান্ডার স্কুলে জঙ্গি হামলায় বেঁচে যাওয়া ছাত্র জুলিয়াস ইসিঙ্গোমা বলেছেন, ইসলামি বিদ্রোহীদের করা হামলায় মৃতদের রক্ত মুখে, কানে এবং মাথায় মেখে শুয়ে ছিলাম, যাতে হামলাকারীরা ভাবে যে আমি মারা গিয়েছি।

বিবিসি জানায়, জুলিয়াস বেঁচে যাওয়া ছয় জনের একজন- যারা কয়েক ঘণ্টা ধরে চলা হামলা থেকে নিজেদের বাঁচতে সক্ষম হয়েছিলেন।

জুলিয়াস জানায়, তারা স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে হামলা চালায়। ছেলেদের ছাত্রাবাসে আসলে বিপদ বুঝতে পেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক গেটে তালা লাগিয়ে দেয়। যখন হামলাকারীরা দরজা খুলতে ব্যর্থ হয় তখন তারা ছাত্রাবাসের ভিতরে একটি বোমা নিক্ষেপ করে।

জঙ্গিরা ছাত্রাবাসে ঢুকেই গুলি করা শুরু করে। জুলিয়াস এসময় পেছনের দিকে দাঁড়িয়ে ছিল। জুলিয়াস বলেন, হামলাকারীরা ছাত্রদের গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে। জুলিয়ান এক পর্যায়ে ছাদের সিলিংয়ে থাকা কিছু কাঠের তক্তা সরিয়ে সেখানে লুকিয়ে পরে।

তিনি বলেন, আমি অসহায়ভাবে সবাইকে আততায়ীদের হাতে নির্মমভাবে খুন হতে দেখেছি। হত্যাযজ্ঞ চালানোর পর তারা আমাদের বিছানাতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। চারদিক ধোঁয়ায় ছেয়ে গেলে আমি নিচে নেমে আসি। তখন কিছু শব্দ হলে জঙ্গিরা তা শুনতে পায় এবং কক্ষে ফিরে আসে।

তিনি জানান, তখন আমি আমার বন্ধুদের রক্তাক্ত মৃতদেহের পাশে শুয়েছিলাম এবং খুব দ্রুত চিন্তা করছিলাম। তারপর আমি আমার কানে, মুখে এবং আমার মাথায় তাদের রক্ত ​​মাখালাম এবং যখন জঙ্গিরা ফিরে আসে, তারা আমার হাতের নাড়ি পরীক্ষা করে চলে যায়।

হাসপাতালের বিছানায় শুয়ে জুলিয়াস দুঃখ প্রকাশ করে বলেন, তিনি তার বন্ধুদের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তিনি ভবিষ্যতে এমন একজন সৈনিক হতে চান যিনি লড়াই করতে পারেন এবং তার বন্ধু এবং সহকর্মীদের জীবন বাঁচাতে পারেন।

বেঁচে যাওয়া আরেক শিক্ষার্থী গডউইন মুম্বেরে, জুলিয়াসের সাথে একই ছাত্রাবাসে ছিলেন। তিনি বলেন, আমি বন্ধুদের সাথে  মাটিতে পড়ে ছিলাম। হামলাকারীরা আমাকে দেখে ভেবেছিল আমি মারা গেছি।

কিন্তু সবাই মারা গেছে কিনা তা নিশ্চিত করতে তারা আবারও ছাত্রাবাসে ফিরে আসে। এই মুহূর্তে তারা আমার হাতে গুলি করে এবং ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেয়।

বেঁচে যাওয়াদের মধ্য সবাই বর্তমানে হাসপাতালে রয়েছে। তাদের মধ্যে একটি মেয়ে নিবিড় পরিচর্যা ইউনিটে গুরুতর অবস্থায় রয়েছেন। হাতুড়ি দিয়ে আঘাত করার কারণে তার মাথায় গুরুতর জখম হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে এমপন্ডওয়ের শহরের মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গি হামলায় প্রায় ৪০ জন মারা  যায়। এরমধ্যে  শিক্ষার্থী ছিল ৩৭ জন। ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এই হামলা চালায়। এটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি) ভিত্তিক একটি গ্রুপ।

মাধ্যমিক বিদ্যালয়টি কঙ্গোর সাথে উগান্ডার সীমান্ত থেকে দুই ১ দশমিক ২৫ মাইল দূরে অবস্থিত। বহু বছরের ইতিহাসে উগান্ডার কোনও স্কুলে এই ধরণের হামলার ঘটনা এই প্রথম। এডিএফ বিদ্রোহীরা গত দুই দশক ধরে ডিআরসি বা কঙ্গোর ভেতর থেকে কাজ করছে।

Tags: উগান্ডাজঙ্গি
Previous Post

১০ জনের গ্রিসকে পেনাল্টিতে হারাল ফ্রান্স

Next Post

বাবা হলেন রাম চরণ

Next Post
প্রেমিকের মুখে চুম্বন করে প্রেমিকা হাসছে, সুখী মুহূর্তের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হলেন রাম চরণ

চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT