চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা লুট করে র‍্যাবের হাতেই ধরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 13, জুন 2024
in - সেমি লিড, অপরাধ
A A
র‍্যাবের অভিযানে আটক ৬ জনের ছবি, সবাই দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের শ্রীপুরে র‍্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন-বোনাসের ১৯ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় ডাকাত চক্রের মূলহোতা হামিম ইসলামসহ (৪৫) পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার বাকিরা হলেন- জিন্নাহ মিয়া (২৭), আমিন হোসেন (৩০), রুবেল ইসলাম (৩৩) ও আশিকুর রহমান (৪২)।

বুধবার (১৩ জুন) রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর অভিযানে রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র‍্যাব জ্যাকেট, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত ১ লাখ ৬১ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার  রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম মাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ কর্মকর্তা ব্যাংক থেকে ১৯ লাখ ৪৫ হাজার টাকা তুলে প্রাইভেটকারে কারখানায় যাচ্ছিলেন। প্রাইভেটকারটি কারখানার ৩ নম্বর গেটের সামনে পৌঁছালে গ্রেপ্তাররা একটি টয়োটা এক্স নোয়া গাড়ি নিয়ে প্রাইভেটকারটির গতিরোধ করে। এসময় তারা র‍্যাবের জ্যাকেট পরিহিত অবস্থায় নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে অস্ত্রের মুখে কর্মকর্তাদের গাড়িতে তুলে নেয়। এরপর মারধর করে গাজীপুর-ময়মনসিংহ সড়কের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে থাকে। সন্ধ্যা ৬টার দিকে টাকা রেখে কারখানার কর্মকর্তাদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া এলাকায় নামিয়ে দিয়ে চলে যায়।

খামারিরা কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত, পশু দেখছেন একজন. Channel i News - চ্যানেল আই নিউজ র‍্যাব জানায়, গত ৬ জুন বিকেলে গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে ভুয়া র‍্যাব পরিচয়ে কারখানার ৩ কর্মকর্তাকে অস্ত্রের মুখে শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় ডাকাতচক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

Tags: গ্রেপ্তার ৫র‌্যাব
Previous Post

যেই দুর্নীতি করুক শেখ হাসিনা ব্যবস্থা নিবেন: নানক

Next Post

‘র‍্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক’ পরিচয়ে প্রতারণা করত চক্রটি

Next Post
র‍্যাবের মুখপাত্র সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘র‍্যাব, পুলিশ, ডিবি, সাংবাদিক’ পরিচয়ে প্রতারণা করত চক্রটি

বাংলাদেশ ক্রিকেটার বাবর আজম ও আফ্রিদি মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এত কথার তোপ, তবুও বন্ধুত্ব বাবর-আফ্রিদির?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT