চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি ছিনতাই করতেন তিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 25, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ
A A
পুলিশের দুই সদস্য গাড়ি ছিনতাইকারীকে গ্রেফতার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শাহবাগ এলাকায় টেস্ট ড্রাইভের কথা বলে একটি টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ডিএমপি।

সোমবার দিবাগত রাত সোয়া তিনটায় গুলশানের ৪১ নম্বর রোডের ‘আমারই ঢাকা’ হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।

এ সময় ছিনতাই হওয়া জিপ গাড়িটি উদ্ধার করা হয়। পাশাপাশি ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করেন পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি জানান, পরীবাগ গার্ডেন টাওয়ারে অবস্থিত ‘হইল ডিলস (বারভিডা- ১৭৯১)’ নামের একটি গাড়ির শো-রুমের স্বত্বাধিকারী মাশরুর নাঈর (২৯) জাপানিজ গাড়ির একজন আমদানিকারক ও ডিস্ট্রিবিউটর। গত ৭ মার্চ বিকেল সাড়ে ৫টায় অজ্ঞাতনামা একজন ব্যক্তি ফোন করে টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি কেনার জন্য মাশরুর নাঈরের সঙ্গে কথা বলেন। কথাবার্তার এক পর্যায়ে মাশরুর নাঈর সেই ব্যক্তিকে তার বাসার গ্যারেজে গাড়ি দেখার জন্য আসতে বলেন।

পরদিন ৮ মার্চ রাত পৌনে ৮টার দিকে সেই ব্যক্তি বাসার গ্যারেজে আসেন এবং গ্যারেজের বাইরে আরও দুজন অবস্থান করেন। পরে একটি টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য মাশরুর নাঈরের চাচাত ভাই মো. পিয়াল মাহমুদকে নিয়ে সেই অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি গাড়িটিতে ওঠেন। তারা গাড়িটি চালিয়ে রাত আনুমানিক সোয়া ৮টার সময় শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনে আসেন। তখন গাড়িটি থামিয়ে তাদের একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চলে যান। জিপ গাড়িটির আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা।

বাংলাদেশ পুলিশ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ডিসি মাসুদ আলম আরও জানান, ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারীরা মাশরুর নাঈরের হোয়াটসঅ্যাপে একটি বার্তা দিয়ে মামলা না করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেয়। এ ঘটনায় গাড়ির মালিক মাশরুর নাঈরের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় গত ৯ মার্চ একটি মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। এরপর সোমবার (২৪ মার্চ) রাত সোয়া তিনটায় গুলশান থানার ৪১ নম্বর রোডের ‘আমারই ঢাকা’ নামের হোটেলের সামনে অভিযান পরিচালনা করে আহসান আহমেদ ওরফে মাসুমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আহসান আহমেদ জানিয়েছেন, তিনি বুয়েটের একজন সাবেক শিক্ষার্থী এবং প্রযুক্তির ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি একজন পেশাদার অপরাধী। এর আগে ছিনতাইসহ এরকম বহু অপরাধে তিনি জড়িত ছিলেন। গাড়ি ছিনতাই করে নিয়ে পরে গাড়ির মালিকদের কাছে গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করতেন মাসুম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

Tags: ডিএমপি
Previous Post

ঈদে রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

Next Post

সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হবে তামিমকে

Next Post
ঢাকায় স্থানান্তর করা হবে তামিমের ছবি, ক্রিকেটার তামিম ইকবাল. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হবে তামিমকে

একটি মোমবাতি জ্বলছে, গভীর শোক ও শ্রদ্ধার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

গণহত্যা দিবসের স্মরণে আজ অন্ধকারে থাকবে দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT