চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাগল বলে চিকিৎসা ছাড়াই হাসপাতালের বারান্দায় মৃত্যু

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
4:24 অপরাহ্ন 13, অক্টোবর 2023
in জনপদ, বরিশাল
A A
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার ও আশেপাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তার ধারে পড়ে ছিল অজ্ঞাতনামা ‘পাগলী’র (মানসিক ভারসাম্যহীন নারী) মরদেহ। দুর্ঘটনায় ক্ষতস্থানে জমে ছিল পুজ, রক্ত আর পোঁকা। অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল কিছু মানবিক মানুষ। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় হাসপাতালের বারান্দাই মৃত্যু হয় তার।

বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের জরুরী বিভাগ থেকে ওয়ার্ডেও পাঠানো হয়েছিল তাকে। কিন্তু পোঁকায় খাওয়া শরীর আর বেওয়ারিশ দেখে ভর্তি নিতে অস্বীকৃতি জানায় ওয়ার্ডের সংশ্লিষ্টরা।

জানা যায়, মাসখানেক আগে নগরীর চৌমাথা এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অজ্ঞাতনামা ৪৬ বছর বয়সী এক নারী। সেখানে গুরুতর আহত হয় ওই পাগলী। দীর্ঘদিন চিকিৎসা না নেওয়ায় ক্ষতস্থানে শুরু হয় পঁচন। এরপর পর্যায়ক্রমে সেখানে পোকা বাসা বাধে।

গত বুধবার রাতে এনিমেল কেয়ার টিম নামের একটি সেচ্ছাসেবী সংগঠন ওই নারীর অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা দেয়। ক্ষতস্থানের পোকাগুলো বের করে শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানকার আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম আশরাফুল আলম ওই নারীর অবস্থা দেখে চতুর্থ তলায় মহিলা সার্জারি ওয়ার্ড-২ এ ভর্তির নির্দেশনা দেন। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বে থাকা নার্সরা ওই রোগীর চিকিৎসা নিতে অপারগতা জানান। শেষে রাত ১টা ১০ মিনিটে ওই নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে, যেখানে প্রতিটি প্রাণীর জীবনের মূল্য আছে, হোক সে কুকুর, বেড়াল বা কাক। কিন্তু এই নারী তো একজন মানুষ। তবে কেন তিনি হাসপাতাল থেকে চিকিৎসা পাবেন না।

বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, এই ঘটনায় হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মনিরুজ্জামান শাহিনকে প্রধান করে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tags: বরিশাল
Previous Post

দেশের অর্থনৈতিক সেক্টরে ভয়াবহ নৈরাজ্য চলছে: মির্জা ফখরুল

Next Post

বছরের শেষ সূর্যগ্রহণ ১৪ অক্টোবর

Next Post
আকাশে সূর্যগ্রহণের দৃশ্য, সূর্যটি আকাশের মধ্যে একটি গোলাকার আকারে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের শেষ সূর্যগ্রহণ ১৪ অক্টোবর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিলেও বাস্তবে মিল নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT