চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাজেলউড-পোপকে টপকে আইসিসির মাসসেরা শামার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শামার জোসেফ আইসিসির মাসসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

অবিশ্বাস্য পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম মাসেই আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছিলেন শামার জোসেফ। এবার পেলেন আরও বড় সুখবর। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও ইংল্যান্ডের অলি পোপকে টপকে ২০২৪ সালের জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্যারিবীয়ান এ এই পেসার।

মঙ্গলবার জানুয়ারির সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। টেস্টে নিজের প্রথম বলেই উইকেট পাওয়া, অ্যাডিলেডে অভিষেক ইনিংসে পাঁচ উইকেট নেয়া ও সিরিজের দ্বিতীয় টেস্টে তো রচনা করেছেন মহাকাব্যিক বোলিংয়ের কল্যাণে অবধারিতভাবেই শামার মাসসেরার খেতাব জিতেছেন।

টেস্ট অভিষেকে নিজের প্রথম বলেই অভিজ্ঞ স্টিভ স্মিথকে সাজঘরে ফেরান ২৪ বর্ষী এ খেলোয়াড়। অ্যাডিলেডে অভিষেক ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ১১ নম্বরে নেমে করেছেন ৩৬ রান। দ্বিতীয় ইনিংসে উইকেট না পেলেও ১৫ রান করেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে উইকেট নেন একটি। দ্বিতীয় ইনিংসে রচনা করেছেন মহাকাব্য। আঙুলের চোট নিয়ে দ্বিতীয় ইনিংসে টানা ১১.৫ ওভার বল করে ৭ উইকেট শিকার করে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় এনে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজে ১৩ উইকেট ও ৫৭ রান করে সিরিজসেরাও হয়েছেন এই পেসার।

এদিকে আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার হয়েছেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি এবং বেথ মুনির মতো দাপুটে ক্রিকেটারদের পেছনে ফেলে মাসসেরার খেতাব জেতেন এ উইকেটরক্ষক ব্যাটার। মাত্র ১৮ বছর ১০৭ দিন বয়সে তিনি ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাটেই সেঞ্চুরির মালিক হন। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে তিনি এই দুই ফরম্যাটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

হারারেতে গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলার পথে হাঁকিয়েছিলেন ১৩টি চার ও এক ছক্কা। হান্টার পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ৮০ গড়ে মোট ২৪০ রান করে সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তোলেন।

Tags: আইসিসিআয়ারল্যান্ডপোপলিড স্পোর্টসশামারহ্যাজেলউড
Previous Post

সিঙ্গেলরা ভালোবাসা দিবসে যা করতে পারেন

Next Post

সাড়া জাগানো ‘হনুমান’-এর সিকুয়েলে যশ?

Next Post
যশের ছবি, যেখানে তিনি একেবারে নতুন লুকের সঙ্গে হাজির. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়া জাগানো ‘হনুমান’-এর সিকুয়েলে যশ?

ক্রিকেটাররা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-মেহেদীর ঝড়ে রংপুরের বড় সংগ্রহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT