চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের হায়া কার্ডধারীদের ওমরাহ পালন ও মদিনা সফরের অনুমতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 16, অক্টোবর 2022
in আন্তর্জাতিক
A A
অভিবাসী ব্যক্তি ওমরাহ পাসের জন্য কাউন্টারে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর হায়া কার্ডধারী মুসলিম দর্শনার্থীদের ওমরাহ পালন এবং মদিনা সফরের অনুমতি দেওয়া হয়েছে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ আল-শামারি বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একটি সাক্ষাৎকারে আল-শামারি বলেছেন, হায়া কার্ডধারীদের জন্য ভিসা বিনামূল্যে দেওয়া হয় এবং ই-ভিসার সব খরচ রাষ্ট্র বহন করে। কিন্তু চিকিৎসা বীমা করা বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, হায়া কার্ডধারীদের ই-ভিসা ১১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে। এর মানে হলো, টিকিটধারীরা বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে থেকে টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত দেশটিতে যেতে পারবেন।

হায়া কার্ডধারীদের এই ভিসা হবে মাল্টিপল-এন্ট্রি। বিশ্বকাপের সময়সীমার মধ্যে তারা যেকোন সময় সৌদি আরবে প্রবেশ ও প্রস্থান করতে পারবেন।

হায়া কার্ড হলো একটি ব্যক্তিগত নথি, যা ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এ অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির জন্য বাধ্যতামূলক। এই কার্ড সঙ্গে থাকলে ম্যাচের দিন টিকিটধারীদের বিনামূল্যে গণপরিবহন ব্যবহারসহ আরও বিভিন্নরকম সুবিধা দেবে আয়োজকরা। সেই ধারাবাহিকতায় এই কার্ডধারী মুসলিমদের ওমরাহ ও মদিনা সফরের অনুমতি দেওয়া হলো।

Tags: ওমরাহ পালনফিফা বিশ্বকাপ কাতার ২০২২ফিফা বিশ্বকাপ-২০২২
Previous Post

নানীবাড়ি বেড়াতে এসে কিশোর খুন

Next Post

ইরানের ইভিন কারাগারে অগ্নিকাণ্ড ও গোলাগুলি

Next Post
ইরানের ইভিন কারাগারে অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের ইভিন কারাগারে অগ্নিকাণ্ড ও গোলাগুলি

প্রাইভেট জেটের সামনে দুই ব্যক্তি, একজন পুরুষ ও একজন মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যিই কি ২৬০ কোটি খরচ করে প্রাইভেট জেট কিনেছেন অক্ষয়? 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT