চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে ‘হাওয়া’ বইবে ১৬ তারিখ, ভারতব্যাপী ৩০ তারিখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 08, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
নাটকের দৃশ্যে কিছু অভিনেতা একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে মুক্তি পেতে চলেছে ‘হাওয়া’। সব ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আর ভারতব্যাপী মুক্তি পাবে ৩০ ডিসেম্বর।

খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন ছবির নির্মাতা মেজবাউর রহমান সুমন। রিল্যায়ান্স এন্টারটেইনমেন্টের অফিশিয়াল গ্রুপে শেয়ার করা ছবিটির মুক্তির খবরের স্ক্রিন শট দিয়ে নির্মাতা লিখেছেন, ‘হাওয়া বইবে কলকাতা ও পশ্চিম বাংলায় ১৬ তারিখ থেকে আর ভারতব্যাপী ৩০ তারিখ থেকে।’

কিছুদিন আগেই কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘হাওয়া’। সেখানে ছিল দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সে সময়ে অনেক দর্শক ছবিটি দেখার সুযোগ পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

‘হাওয়া’ সিনেমাটি এবারের একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) যাচ্ছে। ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে দর্শকনন্দিত এই সিনেমা।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।

Tags: পশ্চিমবঙ্গমেজবাউর রহমান সুমনলিড বিনোদনহাওয়া
Previous Post

সাতক্ষীরায় সাদা মাছ চাষে নেতিবাচক প্রভাব

Next Post

পুষ্টি সুশাসন নিশ্চিতে গণমাধ্যম সক্রিয়তার ওপর গুরুত্বারোপ

Next Post
গণমাধ্যমের মাধ্যমে পুষ্টি সুশাসন নিশ্চিতের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুষ্টি সুশাসন নিশ্চিতে গণমাধ্যম সক্রিয়তার ওপর গুরুত্বারোপ

প্রখ্যাত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেনের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরের তরুণ অফিসার-৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT