চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পাসে ছুটছে ‘হাওয়া’ টিম, ‘প্রচারণা’র কৌশলে মুগ্ধ তরুণ দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 26, জুলাই 2022
in বিনোদন
A A
তরুণ দর্শকদের মধ্যে হাওয়া টিমের প্রচারণা ও উৎসাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৯ জুলাই) দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেতে চলেছে মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’। সিনেমা মুক্তি সামনে রেখে রীতিমত নজিরবিহীন প্রচারণায় পুরো টিম! ঘুরছে ক্যাম্পাসে ক্যাম্পাসে!

মাঝসমুদ্রে বিভিন্ন ঘটনার ঘাতপ্রতিঘাতে গন্তব্যহীন হয়ে পড়া একটি ফিশিং ট্রলারের আট মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ এবং গণমাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছে ‘হাওয়া’র ট্রেলার ও গান।

সুস্থধারার বাংলা চলচ্চিত্রের দর্শকদের মাঝে সিনেমা হলে যাবার আগ্রহের যে জোয়ার সম্প্রতি তৈরি হয়েছে, ‘হাওয়া’ তা আরো এগিয়ে নেবে বলে মনে করছেন দেশের সিনেমাবোদ্ধা ও অভিজ্ঞ ব্যক্তিত্বরা।

ক্যাম্পাসে হাওয়া টিমের প্রচারণা, তরুণ দর্শকদের মুগ্ধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ সাধারণ দর্শক ও তরুণ প্রজন্মের মাঝে ‘হাওয়া’-কে ঘিরে এই আগ্রহকে আরো বেগবান করতে চলচ্চিত্রটির প্রচারণার উদ্দেশ্যে টিম হাওয়া, সংগীতশিল্পী আরফান মৃধা শিবলু, ইমন চৌধুরী, তানজির তুহিন এবং ‘মেঘদল’ ব্যান্ডের সদস্যরা ঘুরে ফিরছেন দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে।

চলচ্চিত্রটির নির্মাণ সংস্থা ফেসকার্ড প্রোডাকশন এবং প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এবং ২৪ জুলাই আমেরিকান ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে সফল প্রচারণার পর ২৫ জুলাই বিকাল ৫টায় বুয়েট ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ‘টিম হাওয়া’ হাজির হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল ৫টায় দলটি যাবে নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশের ওপেন স্পেসে। ক্যাম্পাস প্রচারণার দিনগুলোতে ‘হাওয়া’-র কলাকুশলীরা চলচ্চিত্রটি সম্পর্কিত অনেক চমকপ্রদ গল্প ও ব্যক্তিগত অভিজ্ঞতা তরুণদের সাথে ভাগাভাগি করছেন।

প্রতিটি ক্যাম্পাসেই ‘মেঘদল’ ব্যান্ড, আরফান মৃধা শিবলু, ইমন চৌধুরী এবং তানজির তুহিনের অংশগ্রহণে থাকছে সংগীত পরিবেশনা। আরো থাকছে হাওয়া-র সাথে সম্পর্কিত ‘রাঁধুনী’-র প্রতিযোগিতামূলক প্রচারণা কার্যক্রম। যাতে অংশ নিয়ে দর্শকরা জিতে নিতে পারবেন ‘হাওয়া’-র ফ্রি টিকেট, টিশার্ট ও অফিশিয়াল পোস্টার।

‘হাওয়া’ মুক্তি সামনে রেখে এমন প্রচারণাকে নজিরবিহীন বলছেন সিনেপ্রেমী তরুণ দর্শক। তারা বলছেন, সিনেমা নিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রচারণার এই কৌশল বাংলা সিনেমার জন্য খুব ইতিবাচক। বেশি সংখ্যক দর্শককে সিনেমার সাথে সংযুক্ত করতে এই কৌশল অব্যাহত রাখা জরুরি।

ক্যাম্পাসে তরুণ দর্শকদের জন্য হাওয়া টিমের প্রচারণা কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ প্রযোজনা সূত্রে জানা গেছে, বাংলাদেশের পর ‘হাওয়া’ খুব শিগগির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’-র মাধ্যমে উত্তর আমেরিকায় এবং ‘পথ প্রোডাকশন’ ও ‘দেশি ইভেন্টস’-এর মাধ্যমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া সামনে আরো বেশকিছু দেশে ‘হাওয়া’-র মুক্তি দেয়ার প্রচেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চলচ্চিত্র ‘হাওয়া’-র নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু।

‘হাওয়া’-র ট্রেলার এবং গান রিলিজের পর চলচ্চিত্রটি ঘিরে যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে তা এই প্রচারণার সময় ক্যাম্পাসগুলোতেও ঢেউ তুলবে বলে অনুমান করা যাচ্ছে। দর্শকরা চাইলে অনুষ্ঠানগুলো ‘হাওয়া’, জাজ মাল্টিমিডিয়া, মেঘদল, মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত-এর ফেসবুক পেইজ থেকে লাইভ দেখতে পারবেন।

Tags: আরফান মৃধা শিবলুইমন চৌধুরীক্যাম্পাসজাজ মাল্টিমিডিয়াতানজির তুহিনপ্রচারণামেঘদলমেজবাউর রহমান সুমনলিড বিনোদনসমুদ্রসিনেমাহাওয়া
Previous Post

ব্যাংক খাতে সাংঘাতিক ও বড় অপরাধ হচ্ছে: হাইকোর্ট

Next Post

দুইটি সার কারখানা বন্ধ, আমদানি করতে হবে: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইটি সার কারখানা বন্ধ, আমদানি করতে হবে: কৃষিমন্ত্রী

সমাজসেবা ডিজির সাক্ষাৎকারে বসে থাকা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শতভাগ ভাতা বিতরণে সক্ষম নগদ: সমাজসেবা ডিজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT