চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনেই রেকর্ড করতে যাচ্ছে ‘হাওয়া’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 অপরাহ্ন 26, জুলাই 2022
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমা হাওয়া এর পোস্টার, মূল চরিত্রের ছবি ও শুটিং সেট. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগে শোরগোল ফেলে দিয়েছে মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। ঢাকার স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় শুক্রবার থেকে ২৬টি শো চলবে ছবিটির!

যাকে সাম্প্রতিক বাংলা ছবির ইতিহাসে রেকর্ড বলছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষই!

মুক্তির প্রথম দিনেই আর কোনো ছবি অনন্ত সিনেপ্লেক্সে এতোগুলো শো পায়নি বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন।

চ্যানেল আই অনলাইনকে এই কর্মকর্তা বলেন, অতীতে মুক্তির প্রথম দিন থেকে কোনো বাংলা ছবির এতগুলো শো ছিল বলে মনে পড়ছে না। হাওয়া’ই প্রথম দিন থেকে সর্বোচ্চ সংখ্যক শো পাচ্ছে। মুক্তির আগে দর্শকদের যে চাপ অনুভব করছি এতে করে শো আরো বাড়ানো হতে পারে।

জানা যায়, মঙ্গলবার থেকেই অনলাইনে হাওয়া’র অগ্রিম টিকেট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। এর বাইরে দেশের ২৪টির মতো সিনে থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল , নাসির উদ্দিন, সুমন আনোয়ার, নাসির উদ্দিন অভিনীত এ ছবিটি।

ট্রেলার ও গান দিয়ে ইতোমধ্যে দেশজুড়ে রীতিমত হইচই ফেলে দিয়েছে ‘হাওয়া’। সিনেপ্রেমী দর্শকের পাশাপাশি মুক্তির আগে দেশের মাল্টিপ্লেক্স কেন্দ্রিক হল মালিকদের আগ্রহের শীর্ষেও ছবিটি!

এ কারণে মুক্তির কয়েকদিন আগ থেকে সমুদ্র, পানি, সম্পর্ক ও প্রতিশোধের গল্পে নির্মিত ছবি ‘হাওয়া’র অগ্রিম টিকেট বিক্রিও শুরু অন্যান্য সিনেমা হলগুলো।

হাওয়া’র টিম জানায়, এ ছবির সাউন্ড ও ভিজুয়াল খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের সব হলের সাউন্ড সিস্টেম ও স্ক্রিন উপযুক্ত নয়। এ জন্য বেছে বেছে সিনেমা হলে মুক্তি দেয়া হচ্ছে। ইতোমধ্যে ২৪টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে।

Tags: চঞ্চল চৌধুরীনাজিফা তুষিনাসির উদ্দিনমেজবাউর রহমান সুমনলিড বিনোদনশরিফুল রাজসিনেমাসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
Previous Post

পন্টিংয়ের মতে এবারও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Next Post

গণতন্ত্রের হত্যাকারীদের দল হচ্ছে বিএনপি: এস এম কামাল হোসেন

Next Post
জনসভায় বক্তারা বক্তব্য দিচ্ছেন, বিশিষ্ট অতিথি ও নেতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্রের হত্যাকারীদের দল হচ্ছে বিএনপি: এস এম কামাল হোসেন

বাংলাদেশ মহিলা ক্রিকেট দল জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT