চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে সন্ধ্যায় ‘হাওয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
নাটকের দৃশ্যে কিছু অভিনেতা একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসবের দ্বিতীয় দিন সোমবার (৬ ফেব্রুয়ারি)। এদিন সন্ধ্যায় দর্শক দেখতে পারবেন গেল বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘হাওয়া’

সমকালীন ও ধ্রুপদী সিনেমার সমন্বয়ে ৫ দিনব্যাপী বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ এই উৎসবে প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা সাড়ে ৬টায় স্লটে সিনেমা প্রদর্শনী চলছে। এরমধ্যে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার স্লটে দর্শক দেখবেন মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’।

গেল বছরে মুক্তি পাওয়া বাংলাদেশের সবচেয়ে আলোচিত ছবি ‘হাওয়া’। টানা কয়েক মাস ধরে দেশের সিনেমা অঙ্গনে আলোচনার শীর্ষে মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি। সম্প্রতি ছবিটি নিয়ে কলকাতায় হুল্লোড়ে মেতেছিলেন দর্শক। পরবর্তীতে প্যান ইন্ডিয়ায় মুক্তি পেয়েছে ছবিটি।

গভীর সমুদ্রের একটি ট্রলারের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন নিয়ে ঘটনা নিয়ে ‘হাওয়া’ তৈরি হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।

নির্মাতা মেজবাউর রহমান সুমনের কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও সুমন নিজে। ছবিটির চিত্রগ্রাহক ‘মনপুরা’ খ্যাত কামরুল হাসান খসরু, সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। ‘হাওয়া’ ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লি.।

‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ এর প্রথম দিনে দেখানো হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে আছে আলমগীর কবিরের কালজয়ী ছবি ‘সীমানা পেরিয়ে’, শিবলী সাদিকের ‘আনন্দ অশ্রু’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ এবং মুহাম্মদ কাইউমের বহুল আলোচিত ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

৫০ টাকা মূল্যের টিকেট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রবেশমুখে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিদিন প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

৫ থেকে ৯ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী টিএসসি প্রাঙ্গণে ২১তম আসরটির প্রচার সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।

Tags: আমার ভাষার চলচ্চিত্রচঞ্চল চৌধুরীটিএসসিনাজিফা তুষিনাসির উদ্দিন খানলিড বিনোদনশরিফুল রাজসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
Previous Post

মাহফুজের মুখে প্রশংসা শুনে আপ্লুত বুবলী

Next Post

বাবাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

Next Post
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ

ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, একজন কোচ ও একজন আম্পায়ার উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফীর চোট, আমির-ইমাদকে আবারও আনছে সিলেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT