চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রইদ’ নিয়ে ফিরছেন ‘হাওয়া’র সুমন, সঙ্গে দিলেন বড় খবর

‘হাওয়া’-র পর মেজবাউর রহমান সুমনের নতুন ছবি ‘রইদ’, কারা কারা আছেন এই সিনেমায়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 অপরাহ্ন 16, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
শিল্পী ও দর্শকরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রইদ’-এর একটি দৃশ্যে নাজিফা তুষি

‘হাওয়া’-র অভাবনীয় সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন ফিরছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’ নিয়ে।  ছবিটি নিয়ে এরআগে খুব বেশী তথ্য দেননি নির্মাতা কিংবা প্রযোজক। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এলো সিনেমার ট্রেলার!

এদিন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকদের জন্য উন্মুক্ত করা হলো ‘রইদ’ এর ট্রেলার। মুক্তির আগেই ছবিটি বাংলাদেশের সিনেমার জন্য বয়ে এনেছে এক ঐতিহাসিক আন্তর্জাতিক অর্জন, সে খবরও প্রকাশ করলেন এদিন!

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে ‘রইদ’।

‘রইদ’-এর পোস্টার

‘রইদ’ সংশ্লিষ্টরা এদিন সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রটার্ডামের এই বিভাগে নির্বাচিত হওয়া এটিই প্রথম ঘটনা, যা বাংলা সিনেমার আন্তর্জাতিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই উৎসবে এর আগে ক্রিস্টোফার নোলান ও বং জুন-হো’র মতো বিশ্বখ্যাত নির্মাতারা তাদের ক্যারিয়ারের শুরুর দিকের কাজ প্রদর্শন করেছিলেন।

মঙ্গলবারের আয়োজনে ছবিটির পেছনের ভাবনা ও দর্শন নিয়ে কথা বলেন পরিচালক মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, “সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। আমরা সেই হাজার বছরের পুরনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি—তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই ছবির প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ।”

চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ-এর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, “দেশের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে ক্ষয়িষ্ণু অবস্থায় যে স্বল্প সংখ্যক নির্মাতা আমাদের আশার আলো দেখিয়েছেন মেজবাউর রহমান সুমন তাদের মধ্যে অন্যতম। রইদের প্রযোজক হিসেবে বঙ্গ আনন্দিত ও গর্বিত। হাওয়ার পর রইদ। দারুণ একটা ব্যাপার! নামের মধ্যেই বোঝা যায় হাওয়ার নির্মাতার একটা বৃহৎ একটা পরিকল্পনা রয়েছে। আমরা বঙ্গ আগের চেয়ে অনেক বেশী আশাবাদী ও আত্মবিশ্বাসী।”

এই প্রযোজক আরো বলেন,“একটা কথা না বললেই নয়, আজকে আমাদের সিনেমা হল তথা সিনেমার যে বিপর্যস্থ অবস্থা, তা কাটিয়ে উঠতে হলে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর এ ধরনের প্রযোজনায় এগিয়ে আসতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘রইদ’ শুধু দেশের দর্শকদেরই নয়, বিশ্বজুড়ে আমাদের অগণিত দর্শকদেরও মন জয় করবে।”

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।

‘রইদ’-এর গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। দর্শকদের জন্য ছবিটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Tags: গাজী রাকায়েতনাজিফা তুষিমেজবাউর রহমান সুমনমোস্তাফিজুর নূর ইমরানরইদলিড বিনোদনসিনেমাহাওয়া
Previous Post

কেন্দ্রীয় চরিত্র দিয়েই হচ্ছে শুভর বলিউড যাত্রা

Next Post

আইপিএল নিলামে অভিষেকে ভারতের রেকর্ড ভাঙলেন যারা

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা আইপিএল নিলামে অভিষেকের পর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল নিলামে অভিষেকে ভারতের রেকর্ড ভাঙলেন যারা

বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের নির্বাচন পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত হবে ড. মুহাম্মদ ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT