চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রোডিউসারের লাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 08, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
হাতিরঝিলে ডিবিসি নিউজের প্রোডিউসারের লাশ, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টো দিক থেকে আব্দুল বারী (২৮) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ডিবিসি নিউজের অনুষ্ঠান বিভাগের প্রোডিউসার (প্রযোজক) হিসেবে কাজ করতেন।

বুধবার সকালে আব্দুল বারীর রক্তাক্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন এক ব্যক্তি। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

নিহত বারী সিরাজগঞ্জের চন্ডিদাশগাতী মহল্লার আব্দুল্লাহ্ শেখের ছেলে। তিন ভাই ও তিন বোনের মাঝে বারী ছিলেন দ্বিতীয়। এলাকাবাসী জানান বারি খুবই নম্র প্রকৃতির মানুষ ছিলেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।

এদিকে পুলিশ বলছেন পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে বলেও অনুমান করছে পুলিশ।

ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, সকালে কয়েকজন পথশিশু নিকেতন পার্শ্ববর্তী লেকপাড়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ সদস্যদের জানায়। পরে, গুলশান থানার পুলিশ সদস্যরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নাজমুল হাসান ফিরোজ আরও জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বারিকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা।

নিহতের মরদেহের পাশ থেকে রক্তমাখা ছুরি, মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মরদেহ উদ্ধারের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

Tags: ডিবিসি নিউজলাশ উদ্ধারহাতিরঝিল
Previous Post

অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বিশ্ব ব্যাংক

Next Post

অভিনয় নয়, চাকরি করতে চেয়েছিলেন কাজল

Next Post
বাংলা অভিনেত্রী কাজল সুন্দর লাল শাড়ি পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয় নয়, চাকরি করতে চেয়েছিলেন কাজল

আদালতে সাংবাদিক ফজলে এলাহী, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে সাংবাদিক ফজলে এলাহী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT