চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তকে দীর্ঘমেয়াদে অধিনায়ক চান হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:32 অপরাহ্ন 31, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ ও অধিনায়ক অনুশীলনে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে তাকেই রাখা হয় অধিনায়কের ভূমিকায়। সিরিজ জিততে না পারলেও কিউইদের মাটিতে প্রথমবার একটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি জিতে ফিরছে টিম টাইগার্স। তাসমানপাড়ের দেশটির সঙ্গে ১-১ সমতায় টি-টুয়েন্টি সিরিজ শেষ করার পর তরুণ অধিনায়ককে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

ভবিষ্যৎ বিবেচনায় শান্তকে লম্বা সময়ের জন্য দায়িত্ব দেয়া যায় কিনা, এমন প্রশ্নে সরাসরি মন্তব্যে না গেলেও কিছুটা পক্ষ নিয়েই বলেছেন হাথুরু। ম্যাচ শেষে বলেছেন, ‘আমার মনে হয় তারা (বাংলাদেশের নির্বাচকরা) এ ব্যাপারে দৃঢ়ভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে তাকে গুরুত্ব সহকারে নেয়ার।’

মাউন্ট মঙ্গানুইতে রোববার টসে হেরে ব্যাটিংয়ে নেমে টিম টাইগার্স নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১১০ রানে অলআউট হয়। জবাবে কিউইরা ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। জয়ের জন্য ওই সময় নিউজিল্যান্ডের কমপক্ষে ৭৮ রান দরকার ছিল। পরে বল আর মাঠে না গড়ানোয় বৃষ্টি আইনে হার নিয়ে মাঠ ছাড়ে শান্তবাহিনী।

Tags: টিম টাইগার্সবাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজমাউন্ট মঙ্গানুইলিড স্পোর্টসহাথুরুসিংহে
Previous Post

বর্তমান প্রজন্মের নায়িকাদের কটাক্ষ করলেন কারিনা

Next Post

আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে চাই: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ও অতিথিরা শিক্ষার্থীর স্বীকৃতি প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে তৈরি করতে চাই: প্রধানমন্ত্রী

নির্বাচনী গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, বিভিন্ন নেতা ও কর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT