চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ম্যাচে বাড়তি বোলার খেলাতে পারে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 অপরাহ্ন 18, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতে জিতলেও হেরেছে দুটিতে। গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ‍দুুপুর আড়াইটায় ভারতের মুখোমুখি হবে টিম টাইগার্স। স্বাগতিকদের বিপক্ষে একাদশে বাড়তি একজন বোলার নিয়ে মাঠে নামতে পারে সাকিব আল হাসানের দল। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ইঙ্গিত দিয়েছেন এমনটাই।

বিশ্বকাপে নিজেদের আগের তিন ম্যাচের দুটিতে আট ব্যাটসম্যান নিয়ে খেলেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো দুজন অলরাউন্ডারসহ একাদশে বোলার ছিল ৫ জন। দলে ছিল না বাড়তি কোনো ভালো বোলার। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বোলিংয়ের প্রভাব বৃদ্ধির জন্য একাদশে পরিবর্তন আনার কথা ভাবছে বাংলাদেশ। খেলানো হতে পারে বাড়তি বোলারকে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বলেছেন, ‘ভারতের বিপক্ষে আমাদের কিছুটা ভিন্ন পরিকল্পনা আছে। উইকেট এবং প্রতিপক্ষ অনুযায়ী আমরা সম্ভাবত ভিন্ন কম্বিনেশন নিয়ে মাঠে নামব।’

‘এ ধরণের উইকেটে আদর্শ সমন্বয় করতে আমাদের একজন বাড়তি বোলার প্রয়োজন হবে। কারণ উইকেট বেশ ভালো হবে এবং ভারতের বেশ শক্ত ব্যাটিং লাইনআপ রয়েছে। সে বিবেচনা থেকেই আমরা এমন চিন্তা করছি।’

বল হাতে আগের তিনটি ম্যাচেই হতাশ করেছে টাইগার পেসাররা। তবে পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হাথুরুসিংহে। এমনকি ভারত ম্যাচে পেসারদের ওপরই ভরসা রাখছেন বেশ। বলেছেন, ‘কন্ডিশন এবং উইকেট অনুযায়ী বাংলাদেশের পেস বোলিং ইউনিট কাল (ভারত ম্যাচে) মূল অস্ত্র হতে পারে। তারা পূর্বেও বেশ ভালো করেছে। গত তিন ম্যাচেও তারা ভালো করেছে, কিন্তু তা তাদের জন্য সন্তোষজনক নয়। তাদের আরও ভালো করার ক্ষমতা আছে।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতাসকিনপুনেবাংলাদেশভারতমহারাষ্ট্রমোস্তাফিজলিড স্পোর্টসশরিফুলহাথুরু
Previous Post

২৮শে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ

Next Post

ফিলিস্তিনে ওষুধ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনে ওষুধ সহায়তা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনে ওষুধ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশের ফুটবল উন্নয়নে অনুপ্রেরণা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT