চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদো: হ্যাটট্রিকে কে এগিয়ে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 29, মার্চ 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও রোনালদো ফুটবল ম্যাচে হ্যাটট্রিকের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কুরাসাও’র বিপক্ষে আর্জেন্টিনা জার্সিতে শততম গোলের মাইলফলকের দিনে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। তাতে আবারও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এলএমটেনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে।

গোলসংখ্যা, হ্যাটট্রিক, ব্যালন ডি’অর জেতা, ক্লাব ও দেশের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা- এমন অনেক ক্ষেত্রেই রোনালদোর সঙ্গে মেসির প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলে উপভোগ্য দুই মহাতারকার ধ্রুপদী লড়াই।

রেকর্ড বইয়ের পাতায় বারবার রোনালদো-মেসির নাম লিখতে হয় ব্যতিব্যস্ত হয়ে। কে কতবার হ্যাটট্রিক করেছেন, তা নিয়েও চলে বিস্তর আলোচনা।

ক্লাব ও জাতীয় দল মিলে এপর্যন্ত রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা ৬২। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে বর্তমানে খেলা পর্তুগিজ মহাতারকা ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের নজির গড়েছেন। সিআর সেভেনের চেয়ে খুব একটা পিছিয়ে নেই মেসি। ৩৫ বর্ষী আর্জেন্টাইন মহাতারকা ৫৭টি হ্যাটট্রিকের মালিক।

যৌথভাবে তৃতীয় অবস্থানে থাকা পোলিশ তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি এবং উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ ২৯টি করে হ্যাটট্রিক করেছেন।

অবসরে চলে যাওয়া জার্মানির মারিও গোমেজ ও আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো ১৮টি হ্যাটট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন। সমান সংখ্যক হ্যাটট্রিক করে গোমেজ-আগুয়েরোর সঙ্গেই আছেন ম্যানচেস্টার সিটির নরওয়ে সেনসেশন আর্লিং হালান্ড।

বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে চলা জ্লাতান ইব্রাহিমোভিচ সম্প্রতি ৪১ বছর বয়সেও জাতীয় দলের জার্সি চড়িয়ে ফের আলোচনায় এসেছেন। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে চার দশকে গোল করার রেকর্ডধারী সুইডিশ ফুটবলার ১৭ বার হ্যাটট্রিক করেছেন।

টটেনহ্যাম হটস্পারের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ১৫টি হ্যাটট্রিক করেছেন। ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কাইলিয়ান এমবাপের নামের পাশে আছে ১৪টি হ্যাটট্রিক।

Tags: মেসিরোনালদোলিড স্পোর্টসহ্যাটট্রিক
Previous Post

সৌদি আরবে দুর্ঘটনায় গাজীপুরের রনি নিহত

Next Post

আজ মিনার মাহমুদের মৃত্যুবার্ষিকী

Next Post
মিনার মাহমুদের কালো-সাদা ছবি, স্মৃতিচারণের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ মিনার মাহমুদের মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলার ভিত্তিতে প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT