চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাসিনার পুলিশ লীগ আখতারকে দমাতে পারেনি, প্রত্যাখ্যাত দালালরা বিদেশে পারবে?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:59 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জনপ্রিয় বক্তা জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যাওয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের পিঠে ডিম নিক্ষেপের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?

তিনি আরও লিখেছেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো ও যুগলবন্দী কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত— এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি, ভাঙা ডিমে কিছু যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন।

এরপর সকাল ১১টার দিকে একই ইস্যুতে লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খানের একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে বলা হয়, আখতার হোসেনের ওপর হামলা হয়েছে, এটা যেমন সত্য। হামলা হওয়ার পর আখতার হোসেন কোন ধরনের সেইফ এক্সিট না নিয়ে সাথে সাথেই ‘মুজিববাদ মুর্দাবাদ’ বলে রুখে দাঁড়িয়েছেন, এটাও সত্য। আওয়ামী লীগ আখতার হোসেনের ওপর হামলা করে প্রমাণ করল, আওয়ামী লীগ আগের মতোই আছে।

পোস্টে বলা হয়, আখতার হোসেনরাও আগের মতো আছে। আওয়ামী লীগ কি ব্যাক করবে? নিশ্চিত করে বলতে পারি না। করতেও পারে, নাও পারে। শুধু একটা কথা নিশ্চিত করে বলতে পারি, আওয়ামী লীগ যদি কখনও ব্যাক করে, ইউনূসরা সেইফ এক্সিট নিয়ে নিরাপদে যদি কখনও চলে যায়, আখতাররা তখনও আমার আপনার জন্য থাকবে। বুকে গুলি নিয়েও ছিল। পিঠে ডিম বা গ্রেনেড খেয়েও থাকবে। বিপ্লব কোন সুন্দর জিনিস না। বিপ্লব একদিনের কোন আবেগ না।

এতে বলা হয়, বিপ্লব একটা জার্নির নাম। বিপ্লব একটা পথ। যে পথে আমাদের হাঁটতে হবে বিরামহীন। খেতে হবে গুলি, গ্রেনেড, বিট্রেয়াল আরও অনেক কিছু। ভয় পাওয়ার দরকার নাই। খুব উত্তেজিত হওয়ারও কিছু নাই। শুধু এই পথে হাঁটার আগে কারা সেইফ এক্সিট নেয় আর কারা হামলার স্বীকার হয়েও দাঁড়িয়ে থাকে, ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দিতে পারে, এই ডিফারেন্সটা মনে রাখলেই হবে। এই পথটা খুব কঠিন। আওয়ামী লীগের মত জংগী, সন্ত্রাসী একটা দলের সাথে লড়াইয়ে নামার আগে তাই আমার পরামর্শ একটাই, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও…..

Tags: আখতার হোসেনহাসনাত আব্দুল্লাহ
Previous Post

কানাডার স্যাসকাটুন মাতালো বাংলাদেশের ব্যান্ড ‘ওয়ারফেজ’

Next Post

Naznin Hasan Khan’s new Fiction ‘Prem Lila’

Next Post
তিনজন মানুষ একটি খোলা মাঠে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

Naznin Hasan Khan's new Fiction 'Prem Lila'

বাংলাদেশ নির্বাচন বোর্ডের লোগো, ভবন পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বরেই শুরু হচ্ছে নির্বাচনী সংলাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT