বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, খুনি শেখ হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে। হাসিনা নতুন করে আবার বাংলাদেশের একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে সবে এমন উষ্কানিমূলক বক্তব্য রাখছেন। এই উস্কানির কারণেই ছাত্রজনতা ধানমন্ডির বাড়িসহ দেশের ৩৫টি জেলায় হামলা ভাঙচুর করেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষের উপর যে নির্যাতন চালানো হয়েছিল। সেই নির্যাতনে ক্ষোভের কারণেই দেশের এখনো বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। এ সময় তিনি সংস্কার ও নিরেপেক্ষ নিবার্চন কমিশনের অধীনে নিবার্চন সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি নেতা কর্মীসহ ছাত্রজনতাকে দেশের আইনশৃংখ্যলা রক্ষায় সকলকে শান্ত থাকার কথাও বলেন সমাবেশে।
নেত্রকোনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে শহরের মোক্তারপাড়া মাঠে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়েত ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া, সাবেক আমির মাওলানা এনামূল হকসহ অন্যরা।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে যোগ দেন দলীয় নেতাকর্মীরা।









