চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার ভাইরাল হওয়া ছবিটি কবে তোলা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, শেখ হাসিনা খাবার টেবিলে বসে আছেন, আর একজন নারী তাকে খাবার পরিবেশন করছেন। সামনে সাজানো আছে অনেক খাবার।

‘ছবিটি গতকালের’ এইধরণের ক্যাপশন দিয়ে ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

নেটিজনদের অনেকে এটি শেয়ার দিয়ে বোঝাতে চাচ্ছেন যে, ভারতে শেখ হাসিনাকে আপ্যায়ন করা হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে ছবিটি কবেকার এবং কোথাকার?

বিভিন্ন ফ্যাক্টচেকিং টুলস এবং সার্চ ইঞ্জিন ব্যবহার করে জানা গেছে, ছবিটি ২০১৯ সালের ১৫ মার্চের। সেদিন মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসে শহীদ দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার জন্য ৩১ পদের বাঙ্গালি খাবারের আয়োজন করেছিলেন কুমুদিনী পরিবার। কাঁসার থালায় খাবার ও কাঁসার গ্লাসে পানি পান করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহেনাও।

খবরটি দেশের দৈনিক ইত্তেফাক ও কলকাতার সংবাদ প্রতিদিনে প্রকাশ হয়েছিল ১৫ মার্চ ২০১৯ সালে।
শেখ হাসিনার ভাইরাল হওয়া ছবি, পরিবারের খাবার খাচ্ছেন প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। প্রাথমিকভাবে তিনি অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হলেও এখন শোনা যাচ্ছে তার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেয়ার প্রচেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি। ভারতে হাসিনার অব্যাহত উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দিল্লির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

Tags: শেখ হাসিনাশেখ হাসিনার পতন
Previous Post

কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

Next Post

বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবার মুখ খুললেন মইন ইউ আহমেদ

Next Post
বাংলাদেশের একজন ব্যক্তি বসে আছেন আধুনিক লিভিং রুমে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবার মুখ খুললেন মইন ইউ আহমেদ

প্রেমিক ও প্রেমিকা বনজঙ্গলে বসে, পাশে একটি পোষা বিড়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

যে গল্পের মাস্টারমাইন্ড ফারুকী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT