চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র দূর্নীতি মামলা: দুদকের আবেদন শুনানি ১৫ জুলাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 18, মে 2025
in - সেমি লিড, আদালত
A A
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা আবেদন (লিভ টু আপিল) শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করা হয়েছে।

রোববার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই লিভ টু আপিলটি পূর্নাঙ্গ বেঞ্চে শুনানি জন্য এই দিন ধার্য করেন বলে জানান দুদকের সিনিয়র আইনজীবী আসিফ হাসান।

বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে ২০০৭ সালে তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি এই মামলায় সাত জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। তখন আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহন করেন। পরে শেখ হাসিনার আবেদনে এই মামলার বিচার কাজ স্থগিত করেন হাইকোর্ট। একপর্যায়ে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলাটি বাতিলে রুল শুনানির উদ্যোগ নেয়া হয়। একপর্যায়ে রুল যথাযথ ঘোষণা করে ২০১০ সালের ১৩ এপ্রিল বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ শেখ হাসিনা বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি বাতিল করে রায় দেয়। হাইকোর্টের সে রায়ের বিরুদ্ধে দীর্ঘ দেড় দশক পর আপিল বিভাগে লিভ টু আপিল করে দূর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৭ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত সে আবেদনটি শুনানির আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সে ধারাবাহিকতায় লিভ টু আপিলটি শুনানির কার্যতালিকায় আসে। আজ তিন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ১৫ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন।

Tags: বিদ্যুৎহাইকোর্টহাসিনা
Previous Post

আজ থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

Next Post

উত্তরায় ট্রেনের ধাক্কায় এসআই নিহত

Next Post
একটি ট্রেন উত্তরায় ট্রেনের ধাক্কায় এসআই নিহতের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় ট্রেনের ধাক্কায় এসআই নিহত

ফারিয়া কলকাতার ফিল্ম ফেয়ারে নাচছেন, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া, এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT