চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় হাসান শান্তনুর ‘গণমাধ্যম ও সাংবাদিকতা’ বিষয়ক ৪ বই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2024
in বাংলাদেশ
A A
বইমেলায় হাসান শান্তনুর চারটি বই প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক ও গণমাধ্যম গবেষক হাসান শান্তনুর লেখা চারটি বই অমর একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে। বইগুলো হচ্ছে: ‘সৎ সাংবাদিকতার একাল সেকাল’ (আবিষ্কার প্রকাশনী), ‘গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২’ (বিভাস প্রকাশনী), ‘৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন’ (প্লাটফর্ম প্রকাশন) এবং ‘সাংবাদিক বঙ্গবন্ধু’ (প্রকৃতি প্রকাশনী)।

হাসান শান্তনু একজন ব্যতিক্রমী লেখক। তিনি গবেষণার মাধ্যমে সাংবাদিকতা ও গণমাধ্যমের অনালোচিত বিষয় পাঠকের সামনে হাজির করেন। তার চিন্তা-ভাবনা অনেক গভীর। উপস্থাপনায় তিনি দক্ষ কথাকারের মতো।

বইগুলোতে লেখক তুলে ধরেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সাংবাদিকতার সঙ্গে জড়িত থাকার কথা। বঙ্গবন্ধু একসময় সাংবাদিকতা করতেন, ছিলেন ‘প্রতিনিধি’, প্রকাশক। ‘মিল্লাত’ পত্রিকার ‘ব্যতিক্রমি বিক্রেতা’ মুজিব পরে হয়ে ওঠেন রাষ্ট্রের স্থপতি। তার বর্ণাঢ্য সাংবাদিকতার জীবন নিয়ে প্রথম বইটি হাসান শান্তনুই লিখেছেন।

বিদেশি আধিপত্যবাদ বিস্তারে ও গুজব প্রচারে বিশেষ গোষ্ঠী কীভাবে বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যমকে ব্যবহার করছে, প্রকৃত সততার সঙ্গে সাংবাদিকতা করা কোন কোন পরিস্থিতিতে দু:সহ হয়ে উঠে, এর পেছনের মূল কারণগুলো কী কী, একসময় এই দেশের সৎ সাাংবাদিকতার স্বরূপ কী ছিল, বর্তমান পরিস্থিতিতে এর চর্চা কোন পর্যায়ে আছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যেভাবে নষ্ট সাংবাদিকতা শুরু হয়, সাংবাদিকরা যে কারণে দাবার ঘুঁটি, পাঁচ দশকে দুই ধারার সাংবাদিকতা এবং আত্মশুদ্ধিহীন সাংবাদিকতা ইত্যাদি উঠে এসেছে তার লেখায়।

দলীয় সাংবাদিকতা কোন কোন পর্যায়ে দেশপ্রেমের সাংবাদিকতা হয়ে উঠে, অনুসন্ধানী সাংবাদিকতার ধারাটির আলো কেন নিভু নিভু, পুলিশ সাংবাদিকতা করতে পারে কী না- এসব বিষয় লেখক বইয়ে তুলে ধরেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দরকারি হিসেবে হাসান শান্তনুর লেখা বই পড়েন। সাংবাদিকতা পেশায় আসতে আগ্রহী, তাদের জন্য অবশ্যই দরকারি বইগুলো।

Tags: অমর একুশে বই মেলা
Previous Post

টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম ভারতীয় পেসার হিসেবে শীর্ষে বুমরাহ

Next Post

ম্যাগার্ককে টেস্ট দলে দেখতে চান পন্টিং

Next Post
অস্ট্রেলিয়ার পন্টিংকে টেস্ট দলে দেখতে চান ম্যাগার্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাগার্ককে টেস্ট দলে দেখতে চান পন্টিং

সেনাপ্রধান সাউথ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি সফরে কাতারে সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT