চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 16, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে ভরা মুহূর্তে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। তারকা পেসার জানালেন, ম্যাচের আগে করা কঠোর অনুশীলন ও দলীয় পরিকল্পনা ছিল জয়ের বড় কারণ।

ম্যাচ শেষে পুরস্কার বিরতরণী মঞ্চে হাসান জানান, ফলাফলের কথা না ভেবে নিজেদের সামর্থ্যের উপর আস্থা রেখেছেন। বলেছেন, ‘ম্যাচের আগের অনুশীলন সেশনে আমরা প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দিয়েছি এবং ফলাফলের কথা না ভেবে নিজেদের উপর আস্থা রেখেছি।’

অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপ সামলাতে কোচদের সঙ্গে আলোচনা করে দলীয় পরিকল্পনা তৈরি এবং ভিডিও বিশ্লেষণ কাজে লেগেছে, জানালেন হাসান। বলেছেন, ‘কোচদের সাথে মিলে আমরা কিছু দলীয় পরিকল্পনা করেছিলাম এবং ভিডিও বিশ্লেষণ করেছিলাম। মাঠে আমরা ঠিক সেটাই কাজে লাগিয়েছি। বোলাররা ধৈর্য ধরে রেখেছিল এবং সঠিক লাইন-লেংথ বজায় রেখে বল করেছে। তার ফলও পাওয়া গেছে।’

অস্ট্রেলিয়াকে হারানোর পর দেশের মানুষের প্রতিক্রিয়া নিয়েও উচ্ছ্বসিত হাসান। বলেছেন, ‘আমার জন্য তারা খুবই খুশি হবে। আমার দেশের মানুষ নিশ্চয়ই উদযাপন করবে।’

Tags: অস্ট্রেলিয়াইবাদতডারউইন টেস্টতানজিদতাসকিনবাংলাদেশবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টমিরাজলিড স্পোর্টসশান্তহাসান
Previous Post

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

Next Post

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT