চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতাল আর অবরোধের মধ্যে পার্থক্য কী?

আব্দুল্লাহ আল সাফি by আব্দুল্লাহ আল সাফি
8:43 অপরাহ্ন 29, অক্টোবর 2023
in মতামত
A A
ঢাকায় বাসে আগুনের ঘটনা, ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দেশে বহুদিন পরে হরতাল পালিত হয়েছে। হরতালের দিনে নানা ঘটনার পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক ও পরে তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সভা-সমাবেশ, মানববন্ধনসহ নানা রাজনৈতিক কর্মসূচির সাথে জনগণ পরিচিত থাকলেও বর্তমান প্রজন্মসহ অনেকে হরতাল ও অবরোধের মধ্যে পার্থক্য ধরতে পারেন না। দুটি কর্মসূচিতেই প্রায় একইধরণের রাজনৈতিক পদক্ষেপ নেয়া হলেও হরতাল ও অবরোধের মধ্যে রয়েছে কিছু পার্থক্য।

‘হরতাল’ শব্দটি গুজরাটি। ‘হর’ মানে সবজায়গায় আর ‘তাল’ মানে তালা। অর্থাৎ, হরতাল মানে হলো সবজায়গায় তালা।

ইতিহাস মতে, ব্রিটিশবিরোধী আন্দোলনে মোহনদাস করমচাঁদ গান্ধী এই হরতালের প্রবর্তন করেছিলেন। ১৯৪৮ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ‘তমুদ্দিন মজলিস’ প্রথম হরতাল ডাকার পর থেকে এ দেশের রাজনীতিতে হরতাল বেশ প্রচলিত একটি কর্মসূচি।

পাকিস্তান আমলে বাংলাদেশে অনেক হরতাল হয়েছে। স্বাধীনতার পর এরশাদের দীর্ঘ শাসনামলে হরতালের পাশাপাশি কিছু অবরোধ হয়েছে। আওয়ামী লীগও বিরোধীদলে থাকার সময়ে দেশে বহু হরতাল কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি পালন করেছে।


কোনো রাজনৈতিক দল কোনো ইস্যুতে হরতালের ডাক দিলে সেই কর্মসূচিতে মানুষের সাড়া দেওয়ার একটি সম্পর্ক থাকে। অর্থাৎ মানুষ হরতালের ইস্যুর সাথে একমত হয়ে তাতে সাড়া দিয়ে পরিবহন, দোকানপাট, অফিস-আদালত বন্ধ রাখবে।

হরতালের মতো অবরোধেরও রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। কোনো দূর্গ ও এলাকা দখলের আগে অবরোধের ইতিহাস বিভিন্ন আমলেই দেখা গেছে। গ্রিক উপাখ্যানে ইলিয়াড ও ওডেসিতে ট্রয় নগরী অবরোধের কথা উঠে এসেছে। ট্রয় নগরীতে রাণী হেলেনকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে প্রায় দশ বছর ধরে গ্রিকদের ট্রয় অবরোধ করার ঘটনা বহুল আলোচিত। পরে এই অবরোধের জেরে নানা ঘটনাবহুল যুদ্ধে ধ্বংস হয় সেই ট্রয় নগরী।

জেরুজালেম অবরোধের ঘটনা ঘটে ১১৮৭ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। মিসরের আইউবীয় সুলতান সালাদিন ওরফে সালাউদ্দিনের নেতৃত্বে এই অবরোধ হয়। ওইসময় শহরের নাগরিকদের শহর থেকে বের হতে দিতে মুক্তিপণও আদায় করা হয়েছিল।

রাজনৈতিক দল অবরোধের কর্মসূচি দেওয়া মানে মানুষকে জানিয়ে দেওয়া যে, কর্মসূচি চলাকালে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ করে রাখা হবে। তাতে জনগণ হরতালের মতো সাড়া দিক বা না দিক অবরোধ হবে। কর্মসূচি পালনে মানুষকে অনেকটা বাধ্য করা হয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে হরতাল আর অবরোধ কর্মসূচির মধ্যে অনেকসময় পার্থক্য করা মুশকিল হয়।

রাজনীতিতে হরতাল ও অবরোধ দাবি আদায়ে গণতান্ত্রিক কৌশল হিসেবে ব্যবহার হলেও এই কর্মসূচিগুলোতে নানা সহিংস ঘটনার ইতিহাস রয়েছে বাংলাদেশে। ক্ষমতাসীন ও বিরোধীদের গোয়ার্তুমি আর অহমের কারণে অনেকসময় নেতিবাচক পরিস্থিতি ডেকে আনে জনগণের ভাগ্যে।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: অবরোধ কর্মসূচিহরতাল
Previous Post

দলের প্রতি বিশ্বাস রেখেছিলেন আফগান অধিনায়ক

Next Post

দুইদিনে মোট ৪৫টি আগুনের ঘটনা, ঢাকায় ২৭টি

Next Post
ঢাকায় বাসে আগুনের ঘটনা, ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইদিনে মোট ৪৫টি আগুনের ঘটনা, ঢাকায় ২৭টি

রঙ্গপীঠ নাট্যদলের দুই যুগ পূর্তি উদযাপন, আলোচনা সভা ও নাট্যচর্চা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় রঙ্গপীঠ নাট্যদলের দুই যুগ পূর্তি উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT