চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে গাইতে গাইতে মাটিতে লুটিয়ে পড়েন এই পপ-তারকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 29, জুন 2026
in বিনোদন
A A
পপ-তারকা মঞ্চে গাইতে গাইতে মাটিতে লুটিয়ে পড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মঞ্চে পারফর্ম করতে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন খ্যাতনামা ব্রিটিশ পপ-তারকা হ্যারি স্টাইলস। ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের মাধ্যমে বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর ‘অ্যাস ইট ওয়াস’, ‘ওয়াটারমেলন সুগার’-এর মতো গান গেয়ে একক শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এ দিনের অনুষ্ঠানও ছিল ‘ফুলহাউজ’। কিন্তু সেখানেই ঘটল বিপত্তি!

‘পিপল ম্যাগাজিন’-এর প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার ওয়েম্বলিতে কনসার্ট ছিল গায়কের। সেখানেই তার জনপ্রিয় ‘অ্যাস ইট ওয়াস’ গাওয়ার সময় অঘটন ঘটে। হ্যারি তার প্রতিটি পারফরম্যান্সের একটা পর্যায়ে এসে ‘হোয়েল মুভ’ করেন। এদিনও তার চিরাচরিত সেই নাচ করে দেখাচ্ছিলেন। এই সময়ে হ্যারি মুখে জল নিয়ে তা বাতাসে ছিটিয়ে দেন।

সেদিনও তেমনটাই করেন। মুখে পানি নেন। কিন্তু মুখভর্তি পানি থাকা অবস্থায় হঠাৎ শ্বাসের সমস্যা হয় তার। গলায় পানি আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার। মুহূর্তেই মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। শুয়েও কাশতে থাকেন, বুকে চাপড়ে শান্ত হওয়ার চেষ্টা করেন।

সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানেই দেখা যায়, স্টাইলস মঞ্চে প্রায় ১৭ সেকেন্ড শুয়ে ছিলেন। বারবার কাশছিলেন এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছিলেন। কয়েক মুহূর্তের এই ঘটনা বুঝতে পারেননি দর্শকও। তারা তখনও গায়কের জন্য চিৎকার করে উল্লাস প্রকাশ করে চলেন। খানিক পরে গায়ক উঠে দাঁড়িয়ে দর্শকের দিকে হাত নাড়িয়ে জানান যে, তিনি একদম ঠিক আছেন। এর পরে অবশ্য কোনও বিরতি ছাড়াই আবার গান গাইতে শুরু করেন তিনি এবং গোটা অনুষ্ঠানটি শেষ করেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পরে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই তার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। যদিও হ্যারি জানান, তিনি ঠিক আছেন।

Tags: ব্রিটিশ পপ তারকালিড বিনোদন
Previous Post

১৭ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক স্থায়ীভাবে চাকরিচ্যুত

Next Post

এআই ও চিপ শিল্প নিয়ে সাউথ কোরিয়ার ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা

Next Post
এআই চিপ প্রযুক্তির উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই ও চিপ শিল্প নিয়ে সাউথ কোরিয়ার ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা

নবজাতককে দেখছেন মা ও ডাক্তার, হাসপাতালের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার নবজাতকই তার মায়ের অনুপ্রেরণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT