চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যাম চাচ্ছে, চাচ্ছে বায়ার্নও, কেনের মন বলছে ‘যাবো যাবো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 17, জুলাই 2023
in ফুটবল, স্পোর্টস
A A
টটেনহ্যাম ফুটবল খেলোয়াড় মাঠে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমে দারুণ ছন্দে থাকা হ্যারি কেন টটেনহ্যাম হটস্পারের হয়ে জিততে পারেননি কোনো শিরোপা। নতুন মৌসুম শুরুর আগে দলবদলের চিন্তা করছেন ইংলিশ তারকা। রিয়াল মাদ্রিদ, পিএসজিসহ বেশ কয়েকটি বড় ক্লাবের নাম সামনে আসলেও কেনের মন বলছে বায়ার্নের কথা। এমন বলছেন বায়ার্নের সাবেক সভাপতি উলি হোয়েনেস।

ইংলিশ ক্লাব স্পারদের হয়ে ২০১১ সাল থেকে খেলছেন কেন। ক্লাবটি সঙ্গে চুক্তির মেয়াদ বাকি আরও একবছর। অন্যদিকে নতুন মৌসুম শুরুর আগেই দল ছাড়তে চান তারকা স্ট্রাইকার।

২৯ বর্ষী কেনকে পেতে দারুণ আশাবাদী বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন ৭১ বর্ষী উলি হোয়েনেসও। কেনের ব্যাপারে হোয়েনেস জানান, ক্লাবের সুপারভাইজরি বোর্ডের সদস্য কার্ল-হেইঞ্জ রুমেনিগে ও প্রধান নির্বাহী জন-ক্রিশ্চিয়ান ড্রিসেন নিয়মিত কেন এবং তার প্রতিনিধির সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন।

‘এখন পর্যন্ত কেনের সঙ্গে যত আলোচনা হয়েছে, মনে হচ্ছে তার মন বলছে এই দিকের (বায়ার্ন) কথাই। যদি এমনই হয়ে থাকে, আমরা তাকে পেয়ে যাব। তাহলে টটেনহ্যামকে সেই সুযোগ করে দিতে হবে।’

‘টটেনহ্যামের খেলোয়াড়ের জন্য ৮ বা ৯ কোটি ইউরো প্রস্তাব করলে তা ফিরিয়ে দিতে পারবে না। কেননা টটেনহ্যাম চুক্তিতে মাত্র একবছর বাকি আছে কেনের। সেও ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে আগ্রহী।’

টটেনহ্যামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি অবশ্য কেনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তার লক্ষ্য কেনকে আরও তিন মৌসুমের জন্য ধরে রাখা। কেনকে রাখার জন্য বেতনের পরিমাণ বাড়ানোর কথা শোনা গেলেও চুক্তি নবায়নের ব্যাপারে এখনও তেমন আগ্রহ দেখাননি ইংলিশ ফুটবলার।

Tags: ইপিএলটটেনহ্যামড্যানিয়েল লেভিবায়ার্নবুন্দেসলিগালিড স্পোর্টসহ্যারি কেন
Previous Post

দীর্ঘ ১২ বছর পর বেনাপোলে পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছে 

Next Post

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করলেন অজয়

Next Post
অজয় ও পরিবারের সদস্যদের সঙ্গে খুশি ও হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করলেন অজয়

ইরানে নারীদের পোশাক নিয়ে নতুন অভিযান চলছে, বেশ কিছু নারী হিজাব পরিধান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে নারীদের পোশাক নিয়ে আবারও অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT