চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের জয়ে কেনের নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:41 পূর্বাহ্ন 25, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্নের জয়ে কেনের নতুন রেকর্ডের ছবি, ফুটবল খেলোয়াড় মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন হ্যারি কেন। একের পর এক গোল করে দলের জয়ে দারুণ অবদান রাখছেন ইংলিশ অধিনায়ক। এবার এফসি কোলনের বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছেন। এ নিয়ে টানা ৪ ম্যাচে গোলের দেখা পেলেন সাবেক টটেনহ্যাম তারকা। একই সঙ্গে ইংলিশ ফুটবলার হয়ে গড়েছেন নতুন রেকর্ড।

বুন্দেসলিগার ম্যাচে শুক্রবার এফসি কোলনের মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ। ম্যাচে ১-০তে জয় তুলে নেয় বায়ার্ন। দলের হয়ে একমাত্র গোলটি করেন ৩০ বর্ষী কেন।

শুক্রবার রাতে গোল করে বুন্দেসলিগায় এখনও পর্যন্ত ১২ ম্যাচে ১৮ গোল করেন তিনি। তাতে ইংলিশ ফুটবলার হিসেবে হ্যারি কেন প্রথম বায়ার্ন মিউনিখের হয়ে এক মৌসুমে ১৮টি গোল করলেন। এর আগে ১৭টি গোল করে এ তালিকায় শীর্ষে ছিলেন জাডেন সানচো এবং কেভিন কিগান।

মৌসুমের শুরুতে ১০০ মিলিয়ন ইউরোতে বায়ার্নে যোগ দেন কেন। বুন্দেসলিগার এটি সবচেয়ে ব্যয়বহুল একটি চুক্তিও ছিল। কেনকে দলে টেনে তার সুফলও পেতে শুরু করেছে জার্মান জায়ান্টরা।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে কেন বলেন, ‘আজকের সত্যিই আমাদের জন্য একটি অসাধারণ ম্যাচ ছিল। কেউ কেউ হয় ম্যাচের ফল দেখে আরও বেশি কিছু আশা করতেই পারেন। তবে এটা ছিল সত্যিই সবার জন্য অসাধারণ এক ম্যাচ।’

কোলনের বিপক্ষে জয়ে ১২ ম্যাচে ১০ জয় দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে দুই আছে লেভারকুসেন। এক জয় ও তিন ড্রয়ে পাওয়া কোলন ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে।

Tags: কোলনবায়ার্নবুন্দেসলিগালিড স্পোর্টসহ্যারি কেন
Previous Post

ওয়ার্নারের অবসরের ভেন্যু ও তারিখ বাছাইয়ের অধিকার নেই

Next Post

‘অ্যানিমেল’ সিনেমায় কার পারিশ্রমিক কত?

Next Post
অ্যানিমেল সিনেমার তিনটি চরিত্রের ছবি, বিভিন্ন দৃশ্য ও পোশাকের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

'অ্যানিমেল' সিনেমায় কার পারিশ্রমিক কত?

আরবাজ ও সালমানের ভাইরাল ছবি, প্রেমের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিশার সঙ্গে প্রেম করছেন সালমানের ভাই আরবাজ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT