চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছর পর সন্তানদের নিয়ে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন হ্যারি-মেগান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 27, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
হ্যারি ও মেগান সন্তানদের সঙ্গে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় চার বছর পর দুই সন্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। আগামী মাসে তাদের এই সফরের সময় রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে একটি রাজকীয় এস্টেটের আবাসনে থাকবেন তারা।

আজ (২৭ জুন) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা কোন রাজকীয় আবাসনে অবস্থান করবেন, তা প্রকাশ করা হয়নি। সফরের বাকি সময় পরিবারের সদস্যরা ব্যক্তিগত একটি আবাসনেও থাকবেন বলে জানা গেছে। এটি হবে ছেলে আর্চি ও মেয়ে লিলিবেটকে নিয়ে হ্যারি-মেগানের প্রথম যুক্তরাজ্য সফর।

২০২০ সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করার পর পরিবারসহ এটাই তাদের প্রথম ব্রিটেন সফর। সফরে প্রিন্স হ্যারি আগামী বছরের জুলাইয়ে বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভিকটাস গেমসের এক বছরব্যাপী কাউন্টডাউন কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যভিত্তিক কয়েকটি দাতব্য সংস্থার কার্যক্রমেও অংশ নেবেন, যেগুলোর সঙ্গে তিনি এখনও সম্পৃক্ত রয়েছেন।

এর আগে যুক্তরাজ্য সফরের সময় নিরাপত্তা উদ্বেগের কারণে বাকিংহাম প্যালেসে থাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন প্রিন্স হ্যারি। গত বছর যুক্তরাজ্য সফরের সময় সরকারি পুলিশি নিরাপত্তা পুনর্বহালের দাবিতে করা আইনি লড়াইয়েও তিনি পরাজিত হন। ওই রায়ের পর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি বলেছিলেন, তিনি রাজপরিবারের সঙ্গে পুনর্মিলন চান। তবে বর্তমান পরিস্থিতিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফেরা নিরাপদ বলে তিনি মনে করেন না।

আগামী মাসের সফরে তাদের নিরাপত্তা ব্যবস্থা কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার বিষয়টি যুক্তরাজ্যের হোম অফিসের ওপর নির্ভর করবে।

এদিকে ২০২২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলি উদযাপনের পর এবারই প্রথম রাজা তৃতীয় চার্লসের সঙ্গে নাতি-নাতনিদের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সম্ভাব্য এ সাক্ষাৎ নিয়ে বাকিংহাম প্যালেস কিংবা হ্যারি-মেগানের প্রতিনিধিরা কোনো মন্তব্য করেননি।

Tags: প্রিন্স হ্যারিমেগান মার্কেল
Previous Post

শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান

Next Post

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত

Next Post
ফেনীতে ট্রেনে কাটা পড়ে দু'জনের মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দু'জন নিহত

ফিফা বিশ্বকাপ ট্রফি, বিশ্বকাপের প্রতীক, সোনালী ট্রফি, ফুটবল বিশ্বকাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়া গেল নকআউটের ২৮ দল, প্রতিপক্ষ ঠিক ৯ ম্যাচের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT