চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচনে নারী ভোটারে আস্থা হ্যারিসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 02, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নারী ভোটাররা হ্যারিসের জন্য সমর্থন প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন মার্কিন নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত অ্যারিজোনা এবং মিশিগানের মতো রাজ্যগুলোতে তরুণীরা ভোট নিয়ে বেশ উচ্ছ্বসিত। তারা প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন। আর বিশ্লেষকদের ধারণা, এই তরুণী ভোটারেরা এবারের নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে।

কমলা হ্যারিস আশা করছেন, এই তরুণীরা নির্বাচনের ফলাফল তার পক্ষে নিয়ে যাবে। তিনি তরুণীদের ভোট নিয়ে বেশ আত্মবিশ্বাসী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মিশিগান বিশ্ববিদ্যালয়ের অ্যান আর্বার ক্যাম্পাসে অতিরিক্ত তাপমাত্রার মধ্যে পড়ন্ত সকালে কয়েক ডজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে ছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী কিলি গনং।

কিলিং গনং তার প্রথম ভোটটি হ্যারিসকে দিতে যাচ্ছেন উল্লেখ করে বলেন, হ্যারিস এমন একজন নেতা যাকে আমি আমার দেশের প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ দিতে চাই। তার মতো নেতাকে আমি খুঁজছি।

গনং বলেন, নির্বাচনের এখনো কিছুদিন বাকি আছে। তবে আমরা আজকেই ভোট দিচ্ছি। আর আমাদের অর্থ্যাৎ ছাত্রদের কণ্ঠস্বর এবারের নির্বাচনে অবশ্যই একটি পার্থক্য করতে যাচ্ছে।

গর্ভপাতের অধিকারের কথা উল্লেখ করে তার বন্ধু লোলা নর্ডলিঙ্গার বলেন, আমাদের সমস্যাগুলোর মধ্যে লিঙ্গ সমতা অগ্রভাগে রয়েছে।

ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতন করেন আদ্রিয়ানা পিট। তিনি বলেন, আমি মনে করি অনেক নারী ভোটার এবারের নির্বাচনে প্রথমবার অংশ নিতে যাচ্ছে। যাদের অধিকাংশ হ্যারিসের ভোটার বলা যায়।

হার্ভার্ড ইনস্টিটিউট অফ পলিটিক্সের সাম্প্রতিক জরিপ অনুসারে, হ্যারিস ১৮-২৯ বছর বয়সী নারীদের মধ্যে ৩০ শতাংশ এগিয়ে রয়েছেন। আর কলেজ শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৮ শতাংশ এগিয়ে আছেন।

Tags: কমলা হ্যারিসযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
Previous Post

যুক্তরাষ্ট্রের নির্বাচনে এআই দিয়ে তৈরি কনটেন্ট ও ভুয়া তথ্যের ছড়াছড়ি

Next Post

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা

প্রধান বক্তা একটি সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জুলাই স্মৃতি জাদুঘর‘ বাস্তবায়নের আহ্বায়ক কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT