চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল না খেলেই দেশে ফিরে যাচ্ছেন হারিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 21, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হারিস ব্যাট হাতে প্রস্তুত, মাঠে খেলতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের চলতি আসরে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসকে সরাসরি চুক্তিতে দলে টেনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তান দলে না থাকায় আগেভাগেই বাংলাদেশে চলে এসেছিলেন তিনি। চট্টগ্রামের অনুশীলনেও ছিলেন। তবে বিপিএলে খেলা হচ্ছে না ২২ বর্ষী এই ব্যাটারের।

বিপিএলে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এনওসি বা অনাত্তিপত্র পাননি হারিস। যে কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে যেতে হচ্ছে তাকে। ইতোমধ্যে চট্টগ্রামের ক্যাম্পও ছেড়ে দেশের উদ্দেশ্যেও রওয়ানা হয়েছেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বছরে দুটির বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি নেই পাকিস্তান ক্রিকেটারদের। হারিস জুলাই ২০২৩ থেকে জুলাই ২০২৪ সময়কালের মধ্যে দুটি বিদেশি লিগ খেলে ফেলেছেন। সে কারণেই পিসিবি থেকে সবুজ সংকেত পাননি তিনি। তবে বিপিএলের পরবর্তী মৌসুমে চ্যালেঞ্জার্সের হয়ে খেলার অঙ্গীকার করেছেন হারিস।

এদিকে বিপিএলে প্রথম দুই ম্যাচে মিশ্র অভিজ্ঞতার সম্মুখীন হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৭৭ রান তাড়া করে জিতলেও, পরের ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার কারনে হেরেছে খুলনা টাইগার্সের কাছে।

সোমবার দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে নামবে চট্টগ্রাম। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় গড়াবে লড়াই।

Tags: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সবিপিএল-২০২৪লিড স্পোর্টসহারিস
Previous Post

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দপ্তর বণ্টন 

Next Post

‘সিনেমাতেও নারীরা এগিয়েছে, জনপ্রিয় হচ্ছে’

Next Post
নারীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, আলোচনা ও স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'সিনেমাতেও নারীরা এগিয়েছে, জনপ্রিয় হচ্ছে'

ফোর্ড কুমিল্লা দলের খেলোয়াড় হিসেবে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার হয়ে প্রতিটি ম্যাচ জিততে চান ফোর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT