চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দিনরাত ব্যস্ত হ্যারিস ও ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 30, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
হ্যারিস ও ট্রাম্প নির্বাচনী প্রচারে ব্যস্ত, আলোচনায় রাজনৈতিক বিষয়. Channel i News - চ্যানেল আই নিউজ

আর মাত্র ৬ দিন পর ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। নির্বাচনের প্রচারে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২০ হাজার মানুষের সমাবেশে বক্তব্য দেন কমলা হ্যারিস এবং ‘ব্যাটল গ্রাউন্ড’ খ্যাত গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প।

এসময় ভয় আর বিভাজনের দেওয়াল’ গুঁড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান হ্যারিস। ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যেরও কড়া সমালোচনাও করেন তিনি। এদিকে পেনসিলভেনিয়ার প্রচারনায় কমলা হ্যারিসকে ফ্যাসিস্ট বলে আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

যদিও জনমত জরিপে বিরোধী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। এবিসি নিউজের এক জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন কামালা, মাত্র ১ শতাংশ কম সমর্থন নিয়ে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৮টির নিয়ম হলো যে প্রার্থী এসব অঙ্গরাজ্য থেকে সাধারণ নাগরিকদের ভোটে জয়লাভ করবেন তিনি সেই রাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট পাবেন। নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে জয়ী হতে হলে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টি ভোট পেতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এতে কে জয়ী হবেন তা নির্ভর করছে দেশটির সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের ওপর। আর এক্ষেত্রে দোদুল্যমান অঙ্গরাজ্য বা সুইং স্টেটগুলো বড় ভূমিকা রাখে। ৭টি সুইং স্টেটের মধ্যে দুই প্রার্থীর ব্যবধানও খুব সামান্য। তাই শেষ মুহূর্তে ফলাফল কী হবে, সেটা সময়ই বলে দেবে।

Tags: কমলা হ্যারিসডোনাল্ড ট্রাম্প
Previous Post

নতুন শিক্ষার্থীদের বরণ করতে লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে মিলনমেলা

Next Post

গাজায় ৫তলা ভবনে ইসরায়েলি বোমা হামলায় নিহত শতাধিক

Next Post
গাজায় ৫তলা ভবনে ইসরায়েলি বোমা হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ৫তলা ভবনে ইসরায়েলি বোমা হামলায় নিহত শতাধিক

সরকারি মন্ত্রনালয় লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ জেলার কারাগার থেকে জেল সুপারকে বদলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT