চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ভারতীয় অধিনায়কের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 অপরাহ্ন 22, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় নারী ক্রিকেটার অধিনায়ক মাঠে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের মেয়েদের মধ্যকার ওয়ানডে সিরিজ সমতায় শেষ হয়েছে। মিরপুরে শনিবার বিকেলে চরম নাটকীয়তা ও রোমাঞ্চকর লড়াইয়ের পর তৃতীয় ও শেষ ম্যাচটি টাই হয়। ম্যাচের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। অভিযোগের তুলেছেন আম্পায়ারিং নিয়ে। ক্ষোভ প্রকাশ করেছেন পুরস্কার বিতরণী মঞ্চেও।

ভারতের ইনিংসের ৩৪তম ওভারে আউট হন হারমানপ্রীত। নাহিদা আক্তারের একটি বল সুইপ করার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন হারমানপ্রীত। তার প্যাডে লাগে বল, সেখান থেকে যায় স্লিপের ফিল্ডার ফাহিমা খাতুনের হাতে। বাংলাদেশের ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার তানভীর আহমেদ।

আম্পায়ারকে আঙুল তুলতে দেখেই খেপে যান হারমানপ্রীত। প্রথমে এক হাত দিয়ে অন্য হাতে থাকা ব্যাটে আঘাত করে আম্পায়ারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকেন। এরপর ব্যাট দিয়ে জোরে আঘাত করে স্টাম্প উড়িয়ে দেন। মাঠ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু বলতে থাকেন। ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারির দর্শকদের দিকেও হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছিলেন কিছু একটা।

যদিও সিরিজে আল্ট্রা এজ প্রযুক্তি এবং ডিআরএস না থাকায় টেলিভিশন রিপ্লে দেখে বোঝা যায়নি বল হারমানপ্রীতের ব্যাটে বা গ্লাভসে লেগেছিল কি না। তবে খালি চোখে দেখে মনে হয়েছে ক্যাচ আউট না হলেও এলবিডব্লু হতেই পারতেন হারমানপ্রীত।

পুরস্কার বিতরণী মঞ্চে এসে আম্পায়ারিং নিয়ে নিজের সব ক্ষোভ প্রকাশ করেন হারমানপ্রীত। ‘ম্যাচটি থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। ক্রিকেট ছাড়াও যেরকম আম্পায়ারিং হলো, তাতে আমরা বিস্মিত। পরেরবার যখন আমরা বাংলাদেশে আসব, তখনও আমাদের এরকম জঘন্য আম্পায়ারিংয়ের মধ্যে খেলতে হবে। সেভাবে নিজেদের প্রস্তুতি করতে হবে।’

‘তারা (বাংলাদেশ) ভালো ব্যাটিং করেছিল। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছিল। তারা সিঙ্গল নিচ্ছিল। যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা কিছু বাড়তি রান দিয়েছি। আমরা যখন ব্যাটিং করেছিলাম। ম্যাচটা ভালোভাবে আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমি আগেই বলেছি, জঘন্য আম্পায়ারিং হয়েছে। আম্পায়ারদের কয়েকটি সিদ্ধান্তে আমরা সত্যিই হতাশ।’

পরে সিরিজের ট্রফি সামনে রেখে স্বাগতিক ও সফরকারী দলের খেলোয়াড়রা জড়ো হয় ফটোসেশনের জন্য। সে সময় বাংলাদেশ দলের দিকেও কটূ মন্তব্য ছুড়ে দেন ভারতীয় অধিনায়ক। সেখানে আম্পায়ারদের নিয়ে আসতে বলেন তিনি। চলতে থাকে কথার টিপ্পনি। কটাক্ষ চলতে থাকায় দ্রুত ফটোসেশন শেষ করে অপমানিত বোধ করে দল নিয়ে ড্রেসিংরুমে চলে আসেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

Tags: ওয়ানডে সিরিজজ্যোতিবাংলাদেশ নারী দললিড স্পোর্টসহারমানপ্রীত
Previous Post

কোন পরাশক্তির প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন হবে না: নানক

Next Post

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বিএনপি

Next Post
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বিএনপি

বিএনপি আন্দোলনের টাকা কোথায় পায়, ওবায়দুল কাদেরের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি আন্দোলন করার টাকা কোথায় পায়: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT