চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের মধ্যে শচীনের ছাঁয়া দেখতে পান হরভজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 23, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
হরভজনের ব্যাট হাতে উদযাপন, ক্রিকেট মাঠে খুশি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মাত্র তিন বছর। কিন্তু ব্যাট হাতে ইতিমধ্যেই নিজের সামর্থ্যের জানান দিয়ে ফেলেছেন শুভমন গিল। টেস্ট ও ওয়ানেডে ফরম্যাটে দুর্দান্ত সব ইনিংস খেলে নজর কেড়েছেন ক্রিকেট বোদ্ধাদের। তরুণ উদীয়মান ক্রিকেটারকে এবার প্রসংশায় ভাসালেন হরভজন সিং। ২২ বর্ষী ওপেনারের মধ্যে শচীনের ছাঁয়া দেখতে পান বলে জানিয়েছেন ভারতের সাবেক এ অলরাউন্ডার।

ওয়ানডে ও টেস্ট মিলিয়ে এখন পর্যন্ত মোট ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গিল। তাতেই তরুণ এ ব্যাটারকে বিরাট কোহলি, রোহিত শর্মা ও কে এল রাহুলের মতো প্রতিভাবান ব্যাটার বলছেন হরভজন। মঙ্গলবার একে সাপক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার।

‘সে একজন পরীক্ষিত ব্যাটার, যার ব্যাটিং টেকনিক অসাধারণ। ওর শট সিলেকশনও দুর্দান্ত। ব্যাটিংয়ের মানের দিক থেকে সে বিরাট কোহলি, রোহিত শর্মা ও কে এল রাহুলের সমমানের। ওর ব্যাটিং দেখতে আমার খুব ভালো লাগে।’

জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন গিল। ৯৭ বলে ১৩০ রানের চোখ ধাঁধানো ইনিংসে ভেঙেছেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। ১৯৯৮ সালে বুলাওয়েতে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন লিটল মাস্টার। ২৪ বছর ধেরের সেটিই ছিল জিম্বাবুয়েতে ভারিতীয় ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড। এবার সেটাই ভাঙলেন গিল। তাই গিলের মধ্যে শচীনের হার না মানা মানসিকতা দেখতে পেয়েছেন হরভজন।

‘ওর সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, ও সাফল্যের জন্য ক্ষুধার্ত। রান না পেলে এখন খুব কম ব্যাটারই মন খারাপ করে, গিল তাদের মধ্যে একজন। ও ভাবে, ওর খারাপ ফর্মের কারণে দলের ক্ষতি হচ্ছে। এই গুণটা আমি শচীনের মধ্যে দেখেছি।’

ভারতের জার্সিতে এখন পর্যন্ত ৯ টি ওয়ানেডে খেলেছেন গিল। তাতে ৭১ গড়ে রান করেছেন ৪৯৯। টেস্টে ১১ ম্যাচ খেলে করেছেন ৫৭৯ রান।

Tags: গিলজিম্বাবুয়েভারতশচীনহরভজন
Previous Post

সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণে ইসির সিদ্ধান্ত

Next Post

সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশের বাধা ও ধস্তাধস্তি

Next Post
চাকরির দাবিতে বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশের বাধা ও ধস্তাধস্তি

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জার্সি পরিহিত, একত্রে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট কাটিয়ে ফিরলেন মুজারাবানি, ইনজুরিতে আরভিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT