চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
9:38 পূর্বাহ্ন 20, নভেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটিতে শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে হরতাল চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে আজ বৃহস্পতিবার থেকে দুইদিনব্যাপী লাগাতার হরতাল কর্মসুচী পালন শুরু করেছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ।

বৃহস্পতিবার ২০ নভেম্বর, সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়েছে।

এ বিষয়ে ইমাম হাসান ও ইফতেখার সৈকত জানান, জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা বৈষম্য বাদ দিয়ে সরকারী নির্দেশনা মোতাবেক নিয়োগ প্রদানের জন্য দাবি জানানোর পরেও জেলা পরিষদ চেয়ারম্যান আমাদের দাবি না মেনে নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখায় আমরা আজ বৃহস্পতি এবং শুক্রবার দুই দিনব্যাপী শান্তিপূর্ণ হরতাল কর্মসুচী শুরু করেছি। নেতৃবৃন্দ জানান, স্কুলের পরীক্ষার্থীসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ চৌধুরী জানান, জেলা পরিষদের নিয়োগকে কেন্দ্র করে কোটা বিরোধী কয়েকটি সংগঠনের ডাকে রাঙ্গামাটিতে দুইদিন ব্যাপী হরতাল চলছে। হরতালকে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার হরতালের প্রথম দিনে ভোর ৬টা থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টে হরতালের সমর্থনে কোটাবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল এবং পিকেটিং করছে। হরতালে রাঙ্গামাটিতে সকল প্রকার দোকানপাট বন্ধ রয়েছে। জেলা থেকে সকাল থেকে দূরপাল্লার সকল যান বাহন বন্ধ রয়েছে। এছাড়া রাঙ্গামাটির উপজেলাগুলোতে নৌ পথে কোন প্রকার লঞ্চ ছেড়ে যায়নি।

পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়া জাতিগত বৈষম্য, সরকার কর্তৃক প্রজ্ঞাপিত কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশনা না মানার কারণে কোটা বিরোধী সংগঠনগুলো এই হরতাল পালন করছে।

Tags: অফিসার ইনচার্জকোতয়ালী থানাশিক্ষক নিয়োগহরতাল
Previous Post

প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, দেখে নিন কোন দেশে কখন?

Next Post

শততম টেস্টে সেঞ্চুরি, অনন্য এলিট ক্লাবে মুশফিক

Next Post
বাংলাদেশি ক্রিকেটার মুশফিক শততম টেস্টে সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শততম টেস্টে সেঞ্চুরি, অনন্য এলিট ক্লাবে মুশফিক

ঢাকার হাইকোর্ট ভবন, বাংলাদেশের বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কেন্দ্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বোচ্চ আদালতের রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT