চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা চিহ্নিত করা হচ্ছে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 11, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: চ্যানেল আইয়ে প্রচারিত টকশো তৃতীয়মাত্রা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ছবি: চ্যানেল আইয়ে প্রচারিত টকশো তৃতীয়মাত্রা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার তালিকা পর্যালোচনা করে সেগুলো শ্রেণিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, যেসব মামলায় সাংবাদিকদের হয়রানি হয়েছে বলে মনে হচ্ছে, সেগুলো চিহ্নিত করে তাদের মুক্তির ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

চ্যানেল আইয়ে প্রচারিত টকশো তৃতীয়মাত্রা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে প্রশ্ন করা হয়, যেসব সাংবাদিক বর্তমানে কারাগারে আছেন বা আত্মগোপনে রয়েছেন, তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ গুরুতর অভিযোগ রয়েছে; অথচ তারা হয়তো চাটুকারিতা করেছেন বা সুবিধা নিয়েছেন, কিন্তু সরাসরি হত্যাকাণ্ডে জড়িত নন—এই পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ কী?

জবাবে তথ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে মামলাগুলোর তালিকা হাতে নিয়ে সেগুলো পর্যালোচনা ও শ্রেণিবিন্যাস করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো সাংবাদিক যেন অযথা হয়রানির শিকার না হন। যেসব মামলায় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ রয়েছে, সেগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বৈঠক হয়েছে। লক্ষ্য ও নীতির জায়গা থেকে আমরা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করি। সাংবাদিকদের হয়রানি বাংলাদেশের রাজনীতিতে একটি অপসংস্কৃতি হিসেবে দেখা দিয়েছে, যার সঙ্গে বিএনপি কোনোভাবেই একমত নয়।

জহির উদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেন, অল্প সময়ের মধ্যেই সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এসব মামলা সংক্রান্ত জটিলতার সমাধান করা সম্ভব হবে।

Tags: জহির উদ্দিন স্বপনতথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসাংবাদিক হয়রানি
Previous Post

সম্ভাব্য বিজয়ী কারা, এবারের অস্কারে কার আধিপত্য?

Next Post

আকাশে মার্কিন ‘ডুমসডে প্লেন’, বাড়ছে পারমাণবিক যুদ্ধের উদ্বেগ

Next Post
ডুমসডে প্লেন

আকাশে মার্কিন ‘ডুমসডে প্লেন’, বাড়ছে পারমাণবিক যুদ্ধের উদ্বেগ

রিয়ানার বাড়িতে গুলি: টেসলায় এসে হামলা চালান ৩৫ বছরের নারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT