চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের জন্মদিনে বীরের শুভেচ্ছা, বাহবা দিচ্ছে অনুসারীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
স্মার্ট ছোট ছেলেটি সানগ্লাস ও ক্যাপ পরে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপু বিশ্বাসের বৈবাহিক সম্পর্ক না থাকলেও বাবা হিসেবে সন্তান আব্রাম খান জয়কে সবসময় আগলে রাখেন সুপারস্টার শাকিব খান। বুধবার (২৭ সেপ্টেম্বর) জয়ের একটি ভিডিও শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এই নায়ক। 

যে ভিডিওতে জয় হাতে তালি দিয়ে দুলে দুলে তার বাবা শাকিব খানের প্রশংসা করছে। বলছে, ‘আই লাভ ইউ মাই ডিয়ার সুইট পাপা, ইউ মেক মি হ্যাপি হোয়েন আই অ্যাম স্যাড। আই ওয়ান্ট টু টেল ইউ হাউ মাচ আই লাভ ইউ। হোয়েন আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম সো গ্লাড।’

ভিডিওটি নিজের ফ্যান পেজে পোস্ট করে শাকিব খান লিখেছেন, তোমাকেও অনেক ভালোবাসি আব্রাম। এই দিনটি তোমার জীবনে বারবার ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুক।

এদিকে, ‘বড় ভাই’ আব্রাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শাকিবের আরেক সন্তান শেহজাদ খান বীর। জয়ের জন্মদিনে বীরের ফেসবুক থেকে একটি রিল প্রকাশ করা হয়। সেই রিলে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থডে টু ইউ’। একই কথার পুনরাবৃত্তি করে বীর। আর এই রিলের ক্যাপশনে ইংরেজি হরফে লেখা, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া’।

জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানানো ভিডিওটি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। যা শেয়ার করেছেন বুবলী নিজেও। বিশেষ করে বীরের পেজ থেকে জয়কে শুভেচ্ছা জানানো উইশটি দেখে বাহবা দিচ্ছে নেটিজেনরা। হাজার হাজার মন্তব্যে তারা বলছে, দুই ভাইয়ের এই বন্ধন অটুট থাকুক। বাবা হিসেবে শাকিব তার দুই সন্তানকে সমানভাবে স্নেহ দিক।

‘সাবেক’ দুই স্ত্রীর সঙ্গে শাকিবের সম্পর্ক ভালো না হলেও দুই ছেলের সঙ্গে তার বোঝাপড়া বেশ গভীর। প্রায়ই তাদের সঙ্গে সময় কাটান তিনি। এসব ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শাকিব খান ২০০৮ সালে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় এ জুটির ছেলে আব্রাম খান জয়ের। ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে সব তথ্য ফাঁস করেন অপু বিশ্বাস। ২০১৭ সালের নভেম্বরে বিচ্ছেদ হয় তাদের।

বুবলীর পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের বছরের ২০ জুলাই তিনি শাকিবকে বিয়ে করেন। সেই ঘরে ২০২০ সালের ২১ মার্চ আমেরিকায় জন্ম হয় শেহজাদ খান বীরের।

Tags: আব্রাম খান জয়লিড বিনোদনশাকিব খানশেহজাদ খান বীর
Previous Post

জবি’র বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে ভিসিকে আইনি নোটিশ

Next Post

খাদ্য উৎপাদনের জন্য ১০ লাখ একর জমি ইজারা নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী

Next Post
বাংলাদেশের কৃষি জমিতে পাকিস্তান সেনাবাহিনী কৃষি কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য উৎপাদনের জন্য ১০ লাখ একর জমি ইজারা নিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী

আকাশে চাঁদ ও তার পাশে জ্যোতিষ্ক, ইসলামিক আচার অনুষ্ঠানের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামীকাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT