চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনোদনের স্মার্ট দুনিয়ায় ঐতিহাসিক রাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 16, মার্চ 2023
in - সেমি লিড, বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হয়ে গেল বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নির্ভর ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’ এর  ‘গালা ইভিনিং’। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলের বর্ণিল গ্র্যান্ড বলরুমে এদিন উপস্থিত হন দেশের সব মাধ্যমের তারকা মুখ।

কে নেই সেখানে,  বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় মুখ সাকিব আল হাসান থেকে সাহিত্যের আনিসুল হক, এই সময়ের অঘোষিত ওটিটির রাজা চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী থেকে হাল সময়ের শরিফুল রাজ, পরীমনি, নাজিফা তুষি সবাই উপস্থিত হন এই গালা ইভিনিংয়ে।

আশফাক নিপুণ, সৈয়দ আহমেদ শাওকী, আদনান আল রাজীব, মোস্তফা কামাল রাজ, রায়হান রাফী থেকে শুরু করে এই সময়ের বহু জনপ্রিয় নির্মাতারাও ছিলেন অনুষ্ঠানে। পুরনো মুখদের মধ্যে ছিলেন অভিনেতা নির্মাতা আফজাল হোসেন, আফসানা মিমি, ওমর সানী, মৌসুমী থেকে শুরু করে এক ঝাঁক তারকা মুখ। সবাই ওটিটির নতুন এই মাধ্যমে আইস্ক্রিনকে অভিনন্দন জানান।

শুরুতে আইস্ক্রিন সম্পর্কে প্রাথমিক তথ্য তুলে ধরেন এর প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ (রিয়াজ)। গালা ইভিনিংয়ের আয়োজনটিকে তিনি ‘বিনোদনের স্মার্ট দুনিয়ায় ঐতিহাসিক রাত’ বলেও উল্লেখ করেন।

মেসি ও এমবাপে ব্যর্থ, বায়ার্নের কাছে হেরে শেষ আটে পৌঁছায়. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে ‘আইস্ক্রিন’ এর স্বপ্নদ্রষ্টা ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, আইস্ক্রিনের শুরু থেকেই আমরা দর্শকের সাড়া পাচ্ছি। গত দু’মাসের পরিসংখ্যানে দেখা গেছে, আমাদের এই প্লাটফর্মে প্রতিটি দর্শক গড়ে ১৮ মিনিট করে সময় কাটিয়েছেন। যাত্রার শুরুতে এমন ঘটনা বিরাট ব্যাপার।

তিনি বলেন, আমরা ৩ হাজার ঘণ্টার কন্টেন্ট দিয়ে যাত্রা শুরু করেছি। যাত্রা শুরুতে তিন হাজার ঘণ্টার কন্টেন্ট মনে হয় না আর কোনো ওটিটি প্লাটফর্ম দিতে পেরেছে। আমাদের আর্কাইভে প্রচুর কন্টেন্ট রয়েছে। হুমায়ূন আহমেদ থেকে শুরু করে আফজাল হোসেন, সবার কন্টেন্টই দর্শক পাবেন এখানে। নতুন যারা করছেন, তাদের তো পাবেনই।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বক্তা, ডিজিটাল বিনোদন বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ এসময় নতুন তিনটি প্রিমিয়াম কন্টেন্ট এর নাম ঘোষণা করেন তিনি। ফরিদুর রেজা সাগর জানান, আজ রাত থেকেই সারা বিশ্বের মানুষ আইস্ক্রিনে তিনটি ছবি দেখতে পারবেন। ছবিগুলো হলো বিউটি সার্কাস, দামাল ও হাওয়া।

ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন এর জন্য সার্বক্ষণিক যাদের পরামর্শ পেয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক। বিশেষ করে চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মেসি ও এমবাপে ব্যর্থ, বায়ার্নের কাছে হেরে শেষ আটে পৌঁছায়. Channel i News - চ্যানেল আই নিউজ ‘বিনোদনের স্মার্ট দুনিয়া’- স্লোগানে বিশ্বমানের ডিজিটাল বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে ‘আইস্ক্রিন’। এদিন অনুষ্ঠানটির গালা ইভিনিং উপস্থাপনা করেন মারিয়া নূর।

Tags: আইস্ক্রিনআইস্ক্রিন টেক্সটআইস্ক্রিন লিডআদনান আল রাজীবআফজাল হোসেনআফসানা মিমিআশফাক নিপুণউপস্থাপনাওমর সানীওয়েব সিরিজগালা ইভিনিংচঞ্চল চৌধুরীনাজিফা তুষিমারিয়া নূরমোস্তফা কামাল রাজমৌসুমীলিড বিনোদনসিনেমাস্লোগান
Previous Post

সমুদ্র সৈকতে ধরা পড়লো দুর্লভ সাদা হাঙর

Next Post

জাতির পিতার জন্মবার্ষিকী আজ

Next Post
বঙ্গবন্ধুর ছবি, তার আদর্শে এগিয়ে চলার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতার জন্মবার্ষিকী আজ

মেহজাবিন ওটিটি মাধ্যমে বড় পরিসরে কাজের সুযোগ পাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি আমাদের বড় পরিসরে কাজ করার সুযোগ করে দিচ্ছে: মেহজাবিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT