চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ হয়ে বিসিবিতে ফিরলেন হান্নান সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 অপরাহ্ন 14, জুন 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবির কোচ হান্নান সরকার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৯ বছর নির্বাচক হিসেবে বিসিবিতে দায়িত্ব পালন করেছিলেন হান্নান সরকার। কোচিংয়ে মনোযোগ দিতে গত ফেব্রুয়ারিতে বিসিবির চাকরি ছেড়েছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। কয়েক মাসের মধ্যেই আবার বিসিবিতে ফিরলেন হান্নান। এবার অনূর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় হান্নান সরকার জানিয়েছেন এই খবর। বলেছেন, ‘দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালন করেছি, তবে কোচিংয়ের প্রতি আলাদা একটা টান সবসময়ই ছিল। এবার সেই সুযোগটা পেয়ে আমি রোমাঞ্চিত। নিজের সর্বোচ্চটা দিয়ে তরুণদের গড়ে তুলতে চাই।’

‘আপাতত অনূর্ধ্ব-১৭ দিয়ে শুরু করছি। সামনে আরও কিছুর পরিকল্পনা আছে। বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যে যাত্রা শুরু করছি, সামনে এক সময় এটি আরও বড় স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখবে।’- যোগ করেন তিনি।

২০১৬ সালে বয়সভিত্তিক দল দিয়ে বিসিবিতে নির্বাচক হিসেবে যাত্রা শুরু করেছিলেন হান্নান সরকার। এরপর ৮ বছর ৮ মাস ধরে দায়িত্ব পালন করেন। গতবছর মার্চে জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ পান। একবছর পূর্ণ হতেই সেই চাকরি ছাড়েন তিনি। পরে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন ৪২ বর্ষী সাবেক ক্রিকেটার। তার কোচিংয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকার ক্রিকেটের সফলতম ক্লাবটি।

Tags: কোচবিসিবিলিড স্পোর্টসহান্নান সরকার
Previous Post

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প

Next Post

বেঙ্গালুরুর উদযাপনে মৃত্যুর মতো ঘটনা ঠেকাতে ‘নির্দেশিকা’ আনছে বিসিসিআই

Next Post
বেঙ্গালুরুর উদযাপনে ব্যাপক জনসমাগম ও উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গালুরুর উদযাপনে মৃত্যুর মতো ঘটনা ঠেকাতে 'নির্দেশিকা' আনছে বিসিসিআই

অফিসে কর্মীরা কম্পিউটার ও ল্যাপটপে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আযহার ছুটি শেষে আজ খুলছে অফিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT