চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেলোয়ার হোসেন by দেলোয়ার হোসেন
12:41 অপরাহ্ন 05, অক্টোবর 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেটের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ ৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি মেস থেকে আরিফ মিয়া নামের একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী। নিহত আরিফ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া অঞ্চলের বাসিন্দা।

বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, আনুমানিক ভোর ৪টায় আরিফ গলায় ফাঁস দিয়েছে। সকাল ৮টায় পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। তবে আরিফের আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তার মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে।

তিনি বলেন, এর আগেও একবার সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আরিফ তার মানসিক সমস্যার কারণে চিকিৎসাধীন ছিল। পুলিশ ময়নাতদন্ত করবে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে, তারা আছেন।সকাল ১০টায় মরদেহের খবরাখবর নিতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে যান বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সহ প্রশাসনের আরও অন্যান্য লোকজন।

আরিফের সর্বশেষ ফেসবুক পোস্ট ছিলো- ‘বিষণ্ণ রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর, নিরর্থক। এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিয়িয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।’

আরিফের ফেসবুক পোস্ট ঘেটে দেখা যায়, আজ ভোররাত দুইটার আগ পর্যন্ত একাধারে অনেকগুলো পোস্ট দিয়েছেন তিনি।সেগুলোতে বিষণ্ণতা ও কাউকে না পাওয়া আকুলতা প্রকাশ পেয়েছে।

Tags: ঝুলন্ত মরদেহ উদ্ধারফাঁসিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Previous Post

সালমানের বাড়িতে অরিজিৎ সিং, নয় বছরের দূরত্ব ঘুচলো?

Next Post

জাপানে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা

Next Post
জাপানে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচের জন্য প্রস্তুত স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্বোধনী ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT