চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্নলিতে হারের পর যা ঘটেছিল হামজার সাথে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 22, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
হামজার সঙ্গে বার্নলির খেলোয়াড়ের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

টার্ফ মুরে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে গেছে বার্নলি। ম্যাচ শেষ হওয়ার পর সমর্থকরা মাঠে ঢুকে পড়ে। সমর্থকদের সাথে খেলোয়াড়রাও উদযাপন শুরু করে। এসময় বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে, যাতে তাদের উৎসব কিছুটা হলেও থেমে যায়।

ইংলিশ সংবাদমাধ্যমে খবর, লেস্টার সিটি থেকে ধারে খেলতে আসা হামজা চৌধুরীকে রাগান্বিত অবস্থায় দেখা গেছে। এসময় একজন পুলিশ অফিসার প্রথমে তাকে ধাক্কা দেন এবং পরে মাঠ থেকে বের করে দেন।

পরে বার্নলির একজন সমর্থক তার সামনে ক্যামেরা ধরে উদযাপন করতে থাকে। ঘটনার পর স্কাই স্পোর্টসের ক্যামেরায় দেখা গেছে, টানেলে নিরাপত্তাকর্মীরা হামজাকে সামলে রাখার চেষ্টা করছেন। হামজা নিরাপত্তাকর্মীদের বাধা ভেঙে তেড়ে যেতে চাইছেন। একজন স্টাফ সদস্য এসময় তাকে অনেকটা জোর করে টানেলের ভিতর নিয়ে যান।

হামজাকে আসলে কোন ঘটনা এমন আচরণে প্রলুদ্ধ করেছিল তা জানাতে পারেনি ইংলিশ সংবাদ মাধ্যমগুলো। ম্যাচ শেষে এমন ঘটনা শেফিল্ডের জন্য প্রথম না। প্লাইমাউথ আর্গিলের সাথে হারের পর দলটির কোচ ক্রিস ওয়াইল্ডার এমন ঘটনা ঘটিয়েছিলেন। আর্গিরের মুস্তাফা বুন্দু শেফিল্ড সমর্থকদের সামনে উদযাপন শুরু করায় অপ্রীতিকর ঘটনা ঘটেছিল।

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা হারের পর মাঠে উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্নলির কাছে হেরে হামজা চৌধুরীর দলের সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে। তবে সুযোগ এখনও আছে, তার জন্য খেলতে হবে দুটি প্লে-অফ ম্যাচ। এ দুই ম্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি হামজাদের।

Tags: বার্নলিলিড স্পোর্টসলেস্টারশেফিল্ডহামজা
Previous Post

মেজর সিনহা হত্যার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি বুধবার

Next Post

লিড পাওয়ার সেশনে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিড পাওয়ার সেশনে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ

রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাস্তায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT