চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাউকে ভয় পেতে আসিনি: হামজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

সামনে শক্তিশালী প্রতিপক্ষ, র‌্যাঙ্কিংয়েও অনেক এগিয়ে দেশগুলো। তবে তাতে ভয় পাওয়ার কিছু দেখছেন না বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখেই ফিফা আসিয়ান কাপ খেলতে এসেছে বাংলাদেশ। জাকার্তায় দলের অনুশীলনে যোগ দিয়ে এমন আত্মবিশ্বাসের কথাই শোনালেন হামজা।

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজাসহ প্রবাসী ফুটবলাররা। অনুশীলনের এক ফাঁকে আসন্ন টুর্নামেন্ট নিয়ে কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।

উচ্চ র‌্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে খেলার সুযোগটিকে বড় অভিজ্ঞতা হিসেবে দেখছেন হামজা। তার মতে, এই টুর্নামেন্টে বাংলাদেশের মূল লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট সংগ্রহ করা।

হামজা বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুবই রোমাঞ্চিত এবং সম্মানিত বোধ করছি। এটি অবশ্যই আমাদের চেয়ে উঁচু র‌্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে খেলার বড় একটি সুযোগ। তাই আমাদের অভ্যন্তরীণ লক্ষ্য হলো যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা।’

তবে কঠিন প্রতিপক্ষের সামনে নিজেদের ছোট করে দেখতে নারাজ হামজা। বরং নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখার বার্তাই দিয়েছেন তিনি। বলেছেন, ‘আপনারা জানেন, আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। তবে ইনশাআল্লাহ, এটি আমাদের জন্য শেখার একটি পথও। আমরা এখানে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি, যাতে আমাদের দেশকে সম্মানিত ও গর্বিত করতে পারি।’

জাকার্তায় এসে স্থানীয় মানুষের আতিথেয়তা ও দলের জন্য থাকা সুযোগ-সুবিধাতেও মুগ্ধ বাংলাদেশি এই মিডফিল্ডার। শুক্রবারের ম্যাচের জন্যও মুখিয়ে আছেন তিনি। বলেছেন, ‘অসাধারণ। সত্যি বলতে, আমি ঠিক যেমনটা আশা করেছিলাম, তেমনই। খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ, খুবই দয়ালু মানুষ। এখানকার ফুটবলের প্রতি আগ্রহ অনেক বেশি এবং সুযোগ-সুবিধাগুলোও খুবই চমৎকার ছিল। তাই হ্যাঁ, আমি শুক্রবারের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। দেখা যাক, আমরা কেমন করি।’

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৫ তারিখ তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। ১ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। স্বাগতিকদের অবশ্য যথেষ্ট সমীহ করছেন তিনি। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার পাশাপাশি দলটির খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রশংসা করেছেন হামজা। বলেছেন, ‘আমার মনে হয় তারা র‌্যাঙ্কিংয়ে বেশ ভালো অবস্থানে আছে। তাদের দলে খুব ভালো মানের খেলোয়াড় রয়েছে। তাদের একজন খুব দক্ষ হেড কোচও আছেন।’

‘বিশেষ করে আগামী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি বিশ্বকাপের পথে প্রতিদ্বন্দ্বিতায় না থাকে, তাহলে আমি সত্যিই অবাক হবো। আমার মনে হয়, একটি দেশ হিসেবে আপনারা ফুটবলের ওপর অনেক জোর দিচ্ছেন। আর হ্যাঁ, তাদের খুব ভালো একটি দল রয়েছে।’

Tags: আসিয়ান কাপইন্দোনেশিয়াজাকার্তাফিফাবাংলাদেশলিড স্পোর্টসহামজা
Previous Post

কমেছে সম্পদ, তবু ভারতের ‘সবচেয়ে ধনী’ অভিনেতা শাহরুখ!

Next Post

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী

Next Post

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী

বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাই কেম এক্সপো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT