চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামজাকে আটকানোর ‘বিশেষ’ পরিকল্পনা কষছে ভিয়েতনাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 25, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে লাল-সবুজদের চেয়ে ৭২ ধাপ এগিয়ে দলটি। ম্যাচের আগে পরিকল্পনা করছে কীভাবে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের আটকাবে। হামজার জন্য আলাদভাবে ছকও কষছেন স্বাগতিক কোচ কিম সাং সিক।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন দুদলের কোচ এবং অধিনায়ক। সেখানে হামজার বিপক্ষে আলাদা পরিকল্পনার কথা জানালেন স্বাগতিক কোচ, যদিও খোলাসা করেননি কিছুই।

লেস্টার সিটি তারকাকে নিয়ে কিম সাং বলেছেন, ‘হামজাকে চিনি। সে ইংল্যান্ডে খেলছে। আমার খেলোয়াড়দের সাথে মিলে আমরা তার শক্তির জায়গাগুলো মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে ভিডিও বিশ্লেষণ করছি। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।’

বর্তমানে বাংলাদেশের উন্নতির কথাও বলেছেন কিম সাং, ‘গতবছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, কোচিং স্টাফ থেকে শুরু করে দল পর্যন্ত। বিশেষ করে বিদেশে খেলা খেলোয়াড়দের অন্তর্ভুক্তির কারণে। তাদের মধ্যে কয়েকজন আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনাম অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হয়েছিল। বিশ্বাস করি, তাদের বর্তমান স্কোয়াড আগের চেয়ে অনেকবেশি শক্তিশালী।’

এই ম্যাচের পর আরও একটি গুরুত্বপূর্ণ লড়াই আছে বাংলাদেশর। ৩১ তারিখ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

Tags: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচবাংলাদেশভিয়েতনামলিড স্পোর্টসহামজা চৌধুরী
Previous Post

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭টি খেলা যুক্ত করার নির্দেশ

Next Post

জ্বালানি তেল সংগ্রহে ফিলিং স্টেশনে গাড়ির লম্বা সারি

Next Post

জ্বালানি তেল সংগ্রহে ফিলিং স্টেশনে গাড়ির লম্বা সারি

দুই গেটম্যানের কেউই ছিল না ডিউটিতে, মিলেছে অবহেলার প্রমাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT