চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপ ও প্রিমিয়ার লিগের টপ প্লেয়ার হামজা: ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 18, মার্চ 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আনন্দিত যুবক, হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলের হয়ে খেলতে ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন হামজা চৌধুরী। জাতীয় দলকে নিয়ে সৌদি আরবে ক্যাম্পে ব্যস্ত ছিলেন প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা। এখনও হামজার সাথে দেখা হয়নি ক্যাবরেরার। তবে তার সাথে মিলে ভারতকে হারানোর পরিকল্পনা করছেন এ স্প্যানিশ কোচ।

বাংলাদেশ দল সৌদি আরবের তাইফে ১১ দিনের অনুশীলন ক্যাম্প করেছে। সেখান থেকে দল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে দেশে ফিরেছে। দেশে ফেরার পর বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন প্রধান কোচ ক্যাবরেরা। হামজাকে নিয়ে বলেছেন ইউরোপা ও প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়।

হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া নিয়ে ক্যাবরেরা বলছেন, ‘হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া বিশাল সম্ভাবনার। সবাই বেশ খুশি। সব খেলোয়াড় যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করে অনুশীলন করতে মুখিয়ে আছে। প্রায় প্রতিটি সপ্তাহেই তার সাথে আমার যোগাযোগ হয়েছে। সুতরাং, আমরা সামনে দেখছি এবং তার সাথে দেখা করে কিভাবে ভারতকে হারাব সে পরিকল্পনার জন্য অপেক্ষা করছি।’

‘হামজার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা, নেতৃত্ব, পেশাদারিত্ব কার্যকরী হবে। আমার মনে হয় সেও জাতীয় দলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন। সুতরাং, অবশ্যই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঘরের মাঠে ভারতের খেলাকে আমরা সমীহ করি, কঠিন একটি ম্যাচ হবে। তবে অতীতের তুলনায় আমরা ভালো অবস্থায় আছি এবং হামজা আমাদের কিছুটা সুবিধা দেবে। আমাদের লক্ষ্য তাদের বিপক্ষে জয় আনা।’

ভারত ম্যাচের পরিকল্পনা প্রসঙ্গে এ স্প্যানিশ আরও বলেছেন, ‘হামজাকে পাওয়া আমাদের বড় শক্তি। সে ইউরোপ ও প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। দলে এসে তাকে সেই পার্থক্য দেখাতে হবে। ভারতের সুনীল ছেত্রী অবসর ভেঙ্গে দলে ফিরেছেন যা এ লড়াইকে সবার কাছে আরও চিত্তাকর্ষক করে তুলেছে। ভারত শক্তিশালী দল কিন্তু আমরাও দিনের পর দিন ভালো করে চলেছি। আশা করছি ম্যাচ সমানে সমান লড়াই হবে।’

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। ২৫ মার্চ শিলংয়ে খেলবে বাংলাদেশ।

Tags: ইপিএলক্যাবরেরাবাংলাদেশভারতলিড স্পোর্টসহামজা
Previous Post

আমিরের প্রেমে পড়ার কারণ জানালেন গৌরী

Next Post

সাহসী অগ্নিযোদ্ধার চরিত্রে ইরফান!

Next Post
ইরফান একজন অগ্নিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন, পটভূমিতে আগুনের শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহসী অগ্নিযোদ্ধার চরিত্রে ইরফান!

আলোচনায় অংশগ্রহণকারী ধর্মীয় উপদেষ্টা ও ব্যাংকাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাজারে হামলা দমনে ব্যবস্থা নেয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT