চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপহরণ করে নির্যাতনের মাধ্যমে হামীম গ্রুপের জিএমকে হত্যা

আরও ২ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 30, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ
A A
দুটি যুবক দাঁড়িয়ে আছেন বাংলার কালো বোর্ডের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামীম গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আহসানুল্লাহকে অপহরণ ও হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ নিয়ে এ ঘটনায় করা মামলার চার আসামির সবাইকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

নতুন করে গ্রেপ্তার দুজন হলেন ইসরাফিল ওরফে ইসরান (১৯) ও মো. সুজন ইসলাম (১৯)। তারা দুজন এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিলেন। এর আগে এ মামলায় ভুক্তভোগীর ব্যক্তিগত গাড়িচালক ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. সাইফুল ইসলাম ও তার সহযোগী নূর নবীকে গ্রেপ্তার করা হয়েছিল।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে এসব তথ্য জানান র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফ রাসিব বিন আলম।

তিনি বলেন, হামীম গ্রুপের জিএমকে অপহরণপূর্বক হত্যায় জড়িত ৪ জন আসামির সবাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সর্বশেষ গ্রেপ্তার আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দির জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

ঘটনার বিস্তারিত তুলে ধরে র‌্যাব কর্মকর্তা বলেন, গত ২৩ মার্চ বিকেলে অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হামীম গ্রুপের জিএম মো. আহসানুল্লাহ। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এ বিষয়ে র‌্যাবের কাছে অভিযোগ করেন। পাশাপাশি তারা জানান, মো. আহসানুল্লাহ নিখোঁজ হওয়ার পর থেকে তার ড্রাইভার সাইফুল সন্দেহজনক কথাবার্তা বলছেন। তাই তারা সাইফুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করার জন্য প্রস্তুতি নেন। কিন্তু ড্রাইভার সাইফুল ওয়াশরুমে যাওয়ার নাম করে সুকৌশলে পালিয়ে যান এবং ঢাকা ছেড়ে নিজের বাড়ি গাইবান্ধায় চলে যান।

পরে ২৫ মার্চ দুপুরে রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টর থেকে নিখোঁজ আহসানুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ শনাক্তের ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাব-১ এবং র‌্যাব-১৩ এর একটি অভিযানিক দল মামলার প্রধান আসামি সাইফুলকে গাইবান্ধা থেকে এবং তার সহযোগী নূরনবীকে লালমনিরহাট থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সাথে এই ঘটনায় ইসরাফিল এবং সুজন নামের আরও দুজন জড়িত ছিলেন। পরে শুক্রবার (২৮ মার্চ) ইসরাফিল ওরফে ইসরানকে গাজীপুরের কাশিমপুর থেকে এবং শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে সর্বশেষ আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়। আসামি সুজনকে তুরাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, অপহরণপূর্বক হামীম গ্রুপের জিএমকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন তার গাড়ির চালক সাইফুল। বাকি সবাই ছিলেন এই ঘটনায় তার সহযোগী। তারা ঈদের আগে অর্থ আত্মসাৎ করার জন্য জিএম আহসানুল্লাহকে অপহরণ করে নির্যাতন করার মাধ্যমে হত্যা করেন।

Tags: র‌্যাব-১
Previous Post

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৬

Next Post

গাজীপুরে বাস ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ৩

Next Post
গাজীপুরে বাস ও অটোরিক্সার সংঘর্ষের দৃশ্য, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে বাস ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ৩

মির্জা ফখরুল চীন সফর নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার চীন সফর বিষয়ে যে মন্তব্য করলেন মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT