মধ্যপ্রাচ্যে আবারো যুদ্ধ শুরু হয়েছে। পাল্টাপাল্টি যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইল সরকার ও প্যালেস্টাইনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের দক্ষিণাঞ্চলে হাজার হাজার রকেট ছুঁড়ছে হামাস। আর গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইলী বাহিনী। পাল্টাপাল্টি হামলায় প্যালেস্টাইনে এ পর্যন্ত ১৬০ জন ও ইসরাইলে ৪০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন উভয়পক্ষের কয়েক হাজার মানুষ।







