চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্ব সঙ্কটে হামাস

কে হচ্ছেন হাসামপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 22, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
হামাসের সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুত, নেতৃত্ব সঙ্কটে হামাস. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমে ইসমাইল হানিয়া। তার পর ইয়াহিয়া সিনওয়ার। এক এক করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের খুঁজে খুঁজে শেষ হত্যা করছে ইসরায়েল। ফলে নেতৃত্বের সঙ্কটে পড়েছে এই সংগঠন।

কিন্তু এই পরিস্থিতিতেও হামাস নিজেদের ইসরায়েল বিরোধী অবস্থান থেকে না নড়ার সিদ্ধান্তই নিয়েছে। তাই পশ্চিম এশিয়াতেও যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনায় আপাতত ইতি পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তবে প্রশ্ন উঠছে, ইহুদিদের ঠেকাতে হামাসের নেতৃত্ব দেবেন কে? কার কাঁধে আসবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গোষ্ঠীর প্রধানের দায়িত্ব।

সেই আবহে হামাসের পরবর্তী প্রধান হিসাবে একাধিক নাম উঠে এসেছে। তালিকায় নাম রয়েছে হামাসের কট্টরপন্থী নেতা হিসাবে পরিচিত মাহমুদ আল-জ়াহার থেকে শুরু করে ইয়াহিয়ার ভাই মহম্মদ সিনওয়ার। মনে করা হচ্ছিল, সিনওয়ারের জায়গায় এমন কোনও রাজনৈতিক নেতাকে আনতে চাইছে হামাস, যিনি গাজ়ার বাইরে থেকে দলকে নেতৃত্ব দিতে পারবেন। কারণ, ইতিমধ্যেই গাজ়া ভূখণ্ডের অধিকাংশ জায়গা দখল করে নিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। ফলে ইহুদি ফৌজের চোখকে ফাঁকি দিয়ে সেখানে বসে দল চালানো যে একরকম অসম্ভব, তা হাড়ে হাড়ে বুঝেছে হামাস।

ইসমাইল হানিয়া বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফ্ল্যাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ তবে এর মধ্যেই হামাসের শীর্ষ নেতৃত্ব সংক্রান্ত অন্য একটি খবরে জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামাসের দুটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর উত্তরসূরি হিসাবে কোনও একজন ব্যক্তির উপর আর ভরসা করতে চাইছেন না শীর্ষ নেতৃত্ব।

পরিবর্তে সংগঠনের দায়ভার সামলানোর জন্য দোহা-ভিত্তিক একটি শাসক কমিটি নিয়োগের কথায় ভাবছে হামাস। তবে একটি নির্দিষ্ট সময় পর্যন্তই নাকি হামাসের দায়িত্ব দোহার ওই শাসক কমিটির কাছে থাকবে।

সে প্রসঙ্গে হামাসের এক সূত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘হামাস নেতৃত্বের দৃষ্টিভঙ্গি হল, যতক্ষণ না তাদের পরবর্তী নির্বাচন হয়, ততক্ষণ প্রয়াত প্রধান ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি নিয়োগ না করা।’’

পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী বছরের মার্চে এই নির্বাচন হওয়ার কথা রয়েছে বলেও ওই সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানিয়েছে, হামাসের প্রাক্তন প্রধান হানিয়া জুলাই মাসের শেষে তেহরানে খুন হওয়ার পরেই অগস্ট মাসে পাঁচ সদস্যের একটি কমিটি গঠিত হয় দোহায়। সেই কমিটিই বর্তমানে গোষ্ঠীর নেতৃত্ব দেবে বলে সূত্রটি যোগ করেছে।

হানিয়ার পর হামাসের প্রধান হওয়া সিনওয়ারের সঙ্গে গাজ়ায় যোগাযোগের অসুবিধা হলে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছিল ওই কমিটিকে।
সূত্রটি সংবাদ সংস্থাকে জানিয়েছে, পাঁচ সদস্যের ওই কমিটি দুটি প্যালেস্টাইনি অঞ্চল এবং সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত। গাজ়ার প্রতিনিধি হিসাবে খলিল আল-হাইয়া, ওয়েস্ট ব্যাঙ্কের প্রতিনিধি হিসাবে জাহের জাবারিন এবং বিদেশে থাকা ফিলিস্তিনিদের পক্ষ থেকে খালেদ মেশাল ওই কমিটিতে থাকবেন বলেও সূত্রের খবর।

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ এতে হামাসের শুরা উপদেষ্টা পরিষদের প্রধান মহম্মদ দারবিশ এবং রাজনৈতিক শাখার সচিবও রয়েছেন। উল্লেখ্য, নিরাপত্তার কারণে রাজনৈতিক শাখার ওই সচিবের পরিচয় কখনওই প্রকাশ্যে আনা হয়নি। রহস্যের আড়ালে রয়ে গিয়েছেন তিনি।

সূত্রের খবর, কমিটির বর্তমান সদস্যেরা কাতারে রয়েছেন। যুদ্ধের সময় এবং কঠিন পরিস্থিতিতে লড়াই পরিচালনা করার পাশাপাশি এর ভবিষ্যৎ পরিকল্পনা’র দায়িত্বও কমিটিকে দেওয়া হয়েছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

সূত্র আরও জানিয়েছে, হামাসের হয়ে কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে সংস্থাটিকে।

গ্রুপের আর একটি সূত্র জানিয়েছে, হামাস নেতৃত্ব তাদের রাজনৈতিক প্রধান নিয়োগের জন্য একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। তবে সেই প্রস্তাব নিয়ে নাকি খুবই সাবধান ফিলিস্তিনি নেতৃত্ব। কারণ হামাসের শীর্ষ নেতৃত্ব নাকি কিছুতেই চান না যে ওই রাজনৈতিক প্রধানের নাম প্রকাশ্যে আসুক। উল্লেখ্য, হামাসের প্রাক্তন প্রধান সিনওয়ারের মৃত্যুর পরেই আগামী কৌশল নিয়ে তৎপরতা শুরু হয়েছে হামাসের ভিতরে। ২০১৭ সালে হামাস অধিকৃত গাজ়া ভূখণ্ডের সর্বোচ্চ শাসকও মনোনীত হয়েছিলেন সিনওয়ার। হানিয়া খুনের পর হামাসের প্রধান নেতা হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।

গত সপ্তাহে ইসরায়েলের সেনা হামলা চালিয়েছিল গাজ়ার একটি ভবনে। ওই ভবনে তিনজনের মৃত্যু হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। তখন থেকেই ইসরায়েলের দাবি ছিল, মৃতদের মধ্যে হামাস প্রধান থাকতে পারেন।

তিনজনের দেহ ইজ়রায়েলে নিয়ে আসা হয়েছিল ডিএনএ পরীক্ষার জন্য। শেষে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাট্‌জ় এক বিবৃতিতে জানিয়েছিলেন, সেনা অভিযানে নিহত হয়েছেন সিনওয়ার। এর পরেই হামাসের পরবর্তী প্রধান কে হবেন তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা।

Tags: ইসমাইল হানিয়াসিনওয়ারহামাস
Previous Post

সাবেক ভূমিমন্ত্রী আছেন লন্ডনের ‘১৪ মিলিয়ন ডলারের’ বাড়িতে

Next Post

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

Next Post
বরিশালে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনের মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল

জনসমাগমে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে প্রতিবাদী সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT